বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৩ এপ্রিল ২০২৫, ১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আজিজুল হাকিমের পরিচালনায় অভিনয়ে ফিরলেন চাঁদনী

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে পর্দায় অনিয়মিত থাকা একসময়কার আলোচিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনুর চাঁদনী অবশেষে ফিরলেন অভিনয়ে। মাঝে মাঝে নাচের অনুষ্ঠানে দেখা গেলেও অভিনয়ের জগত থেকে অনেকদিন দূরে ছিলেন তিনি। তবে এবার বিরতি ভেঙে নতুন নাটকে কাজ শুরু করেছেন।

এতে তাকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ও পরিচালক আজিজুল হাকিমের পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘তুমি, আমি ও সে’-তে। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করছেন আব্দুন নূর সজল। নাটকটির গল্প লিখেছেন আজিজুল হাকিমের স্ত্রী, অভিনেত্রী ও পরিচালক জিনাত হাকিম।

এ নাটক দিয়ে আজিজুল হাকিমও বিরতি ভেঙে নির্মাণে ফিরলেন।

নাটকের কাহিনীতে এক যুবকের গল্প তুলে ধরা হবে যিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে একটি মেয়ের প্রেমে পড়েন। তবে তার পরিবার চায় তিনি যুক্তরাষ্ট্রের কোনো মেয়েকে যেন বিয়ে করেন। এ নিয়েই শুরু হয় দ্বন্দ্ব।

চাঁদনী জানান, তার চরিত্রটি একটি স্বাধীনচেতা মেয়ের। সে নিজের জীবনকে নিজের মতো করে পরিচালনা করতে চায় এবং মোহের কাছে আপস করতে চায় না। তিনি আরও বলেন, ‘হাকিম ভাইয়ের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। গল্পটি সুন্দর। আর এখন আমি শুধু সংখ্যা বাড়ানোর জন্য কাজ করতে চাই না। ভালো গল্পই আমার প্রধান লক্ষ্য।’

এটি ছিল চাঁদনীর দীর্ঘ বিরতির পর প্রথম অভিনয়, যা দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০