বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ এপ্রিল ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ট্রাক ভর্তি অপরিপক্ক আম জব্দ, নিলামে বিক্রি, আংশিক বিনষ্ট

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ট্রাকভর্তি প্রায় ৪ মেট্রিকটন অপরিপক্ক আম জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বাইপাস এলাকা থেকে সদর থানা পুলিশ এসব আম জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানো ১০ ক্যারেট অপরিপক্ক গোবিন্দভোগ আম গাড়ির চাকায় ফেলে বিনষ্ট করা হয়। এছাড়া ১৬০ ক্যারেট আম রাতেই ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। তবে, এসময় পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। এসময় উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক, সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক ও সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম জানান, সাতক্ষীরা থেকে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানো অপরিপক্ক আম ট্রাক ভর্তি করে রাজধানীতে পাঠানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম শহরের বাইপাস এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে ট্রাকভর্তি প্লাস্টিকের ১৭০টি ক্যারেটে থাকা প্রায় ৪ মেট্রিক টন গোবিন্দভোগ ও হিমসাগর আম জব্দ করা হয়।

এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত আমের মধ্যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ১০ ক্যারেট (প্রায় ২৩০ কেজি) অপরিপক্ক আম সাতক্ষীরা পৌরসভার মধ্যে জনসম্মুখে গাড়ির চাকায় ফেলে বিনষ্ট করা হয়। এছাড়া ১৬০ ক্যারেট (প্রায় সাড়ে ৩ হাজার কেজি) ৪৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!