
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় দুর্যোগ প্রস্তুতির সচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এসময় মহড়া প্রাঙ্গণে মানুষের ঢল নামে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলার গড়িয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। মাঠ মহড়ায় দুর্যোগে আগাম প্রস্তুুতি, দুর্যোগকালিন করণীয় ও দুর্যোগ পরবর্তীতে করণীয় দিকগুলো প্রত্যক্ষভাবে উপলব্ধি করেন স্থানীয়রা।
এবারের মহড়ায় সরাসরি স্থানীয় কমিউনিটির লোকজন অংশগ্রহণ নেন।
জাপানের শাপলা নীড়ের সহযোগিতায় জেজেএস এর প্রস্তুতি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মহড়ার পূর্বে বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের সহযোগী প্রকল্প সমন্বয়কারী নাজমুল হুদা, শাপলানীড়ের আনিসুজ্জামান, জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার অশোক কুমার রায়, এপিও এস এম এ মজিদ, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, নাজমুছ সাদাত, মাসুম বিল্লাহ, মুর্শিদা আক্তার, শিক্ষক সুকুমার থান্দার, দুখিরাম মন্ডল, স্থানীয় ক্লাব প্রতিনিধি আবুল বাশার, মিজানুর রহমান লিটন, মোল্যা মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবী সংগঠনের আশিকুজ্জামান আশিক, মনি লস্কর, সিপিপি সদস্য সাইফুল ইসলাম, রেহেনা পারভীন প্রমুখ।
মন্তব্য করুন