বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ এপ্রিল ২০২৫, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রাবন্তীর কাছে কোন ধরনের প্রেম বেশি রোমাঞ্চকর?

বিনোদন ডেস্ক | বছর জুড়েই আলোচনায় থাকেন ভারতের টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কাজের চেয়ে ব্যক্তিগত কারণেই বেশি খবরের শিরোনাম হন এই অভিনেত্রী।

বড় পর্দায় শ্রাবন্তীর জীবন ঠিক যতটা রঙিন, তার ব্যক্তিগত জীবন ততটাই আলোচিত। তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও কোনো সংসার টিকেনি এই অভিনেত্রীর। সবশেষ চলতি মাসের শুরুতে তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয় তার।

এবার একটি সংবামাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানালেন কোন ধরনের প্রেম তার কাছে রোমাঞ্চকর।

শ্রাবন্তীকে প্রশ্ন করা হয়: চুমু, হাতে লেখা চিঠি, মেসেজ নাকি খোলা পিঠে কবিতা লেখা কোনটা সবচেয়ে রোমাঞ্চকর বলে আপনার মনে হয়? উত্তরে এই অভিনেত্রীর জবাব, চুমু, চিঠি অনেক হয়ে গেছে। এখন তো এই খোলা পিঠে কবিতা লেখাটাই বেশি রোমাঞ্চকর লাগছে আমার। এমন প্রেমে নতুনত্ব আছে।

মূলত শ্রাবন্তী তার নতুন সিনেমা ‘আমার বস’-এ নির্মাতা-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন। সিনেমার একটি দৃশ্যে শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা লিখতে দেখা যায় শিবপ্রসাদকে। যা নিয়ে বেশ আলোচনা হয়েছে। মূলত সেই দৃশ্যের রেশ ধরেই প্রশ্ন করা হলে শ্রাবন্তী প্রেমের রোমাঞ্চর বিষয়ে উত্তর দেন।

শ্রাবন্তী আরও জানান, সিনেমার তাদের যে দৃশ্যটি নিয়ে এত হইচই সেটি নাকি এক টেকেই ধারণ করা হয়েছিল। অভিনেত্রীর কথায়, একেবারে এক টেকে ওকে। কোনও ভুলের জায়গা নেই। আমরা চরিত্রে ডুবে গিয়ছিলাম।

এর আগে সোহম, জিৎ, দেবের সঙ্গে জুটি বেঁধে হিট সিনেমা উপহার দিয়েছেন শ্রাবন্তী। এবার শিবপ্রসাদ। পর্দার নায়কদের বিষয়ে এই অভিনেত্রী বলেন, সোহমের সঙ্গে আমি ছোটবেলা থেকে কাজ করছি। ওর সঙ্গে বন্ধুত্বটাই আলাদা। আবার দেবের সঙ্গে যখন কাজ করেছি হ্যান্ডসাম, গুড লুকিং সুপারস্টার। আর জিৎদা যে আমার নায়ক হবে সেটা তো কখনও ভাবতেই পারিনি। স্কুল থেকে তার সিনেমা দেখতে গিয়েছি। তার পরের বছরই জিৎ আমার নায়ক। সবটাই স্বপ্নের মতো। তবে শিবুদাকে নায়ক হিসাবে পাওয়াটাও আমার স্বপ্ন ছিল। আশা করছি, এই নতুন জুটিকেও দর্শক সমান ভালোবাসা দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!