বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ এপ্রিল ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, প্লাবন আতং‌কে এলাকাবাসী

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে বাঁধ সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী ও চুনকুড়ি গ্রামসহ পার্শ্ববর্তী ১০ থেকে ১৫ টি গ্রামের হাজারো মানুষ। স্থানীয়‌দের মা‌ঝে বিরাজ কর‌ছে প্লাবন আতংক।

শনিবার (২৬ এপ্রিল) মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরের সিংহড়তলী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ৬০ থে‌কে ৭০ মিটার অং‌শে ভয়াবহ ফাটল দেখা দেয়।

স্থানীয়রা জানান, হঠাৎ তারা চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ফাটল ও ধস দেখতে পান। সহায়-সম্পত্তির ক্ষতির আশংকায় তাৎক্ষণিক স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ শুরু করেন তারা। পরে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও বাঁধ মেরামতের কাজ করা হয়।

স্থানীয়রা আরও জানান, শুষ্ক মৌসুমে বাঁধে ফাটলের ঘটনায় তাঁরা আতং‌কিত।

স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, এই স্থানে আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। এবিষয়ে অনেকবার স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাঁধ ভাঙার আগে কার্যকর পদক্ষেপ নিলে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু পাউবো কর্তৃপক্ষ বাঁধে ফাটল ধরলে বা ভেঙে গেলেই কেবল কাজ শুরু করে।

এদিকে, উপকূলরক্ষা বেড়িবাঁধে ফাটলের খবর শুনে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার (এসও) প্রিন্স রেজাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সিংহড়তলী এলাকার ভাঙ্গনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন ।

এসময় ইউএনও রনী খাতুন বলেন, ভয় পাওয়ার কোন কারণ নেই। পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। তারা কাজ শুরু করে দিয়েছে। দ্রুত সমাধান হয়ে যাবে। তিনি এলাকাবাসীকে আতং‌কিত না হয়ে বাঁধ সংস্কার কাজে সহযোগিতা করার আহ্বান জানান।

এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ-সহকারী প্রকৌশলী প্রিন্স রেজা বলেন, চুনকুড়ি নদীর বেড়িবাঁধের ফাটল দেখা দেওয়া অংশে সংস্কারের কাজ শুরু হয়েছে। রোববারের মধ্যে কাজ শেষ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১০

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১১

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১২

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৩

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৪

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১৫

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১৬

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

১৭

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

১৮

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

১৯

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

২০
error: Content is protected !!