বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ এপ্রিল ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চুনকুড়ি নদীর বাঁধের যখন তখন অবস্থা!

সুলতান শাহাজান, শ্যামনগর: তীব্র ভাঙনে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সাতক্ষীরার শ্যামনগরের চুনকুড়ি নদীর বাঁধ। বাঁধ নদীগর্ভে ধ্বসে গিয়ে আর মাত্র কয়েক ইঞ্চি অবশিষ্ট আছে, যা আটকে রেখেছে পানি। এ অবস্থা দেখলে গা শিউরে উঠবে যে কারো। এতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরের সিংহড়তলী গ্রামসহ আশপাশের মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

এদিকে, ভাঙনকবলিত বাঁধ মেরামতের আর কোন সম্ভাবনা অবশিষ্ট না থাকায় রিং বাঁধ দিয়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয়রা জানান, সুন্দরবনসংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরের সিংহড়তলী গ্রামে অন্তত ৬০ থেকে ৭০ ফুট বেড়িবাঁধ চুনকুড়ি নদীতে ধসে গেছে। যার অতি সামান্য অংশ অক্ষত আছে। সেটাও যে কোন মুহূর্তে ভেঙে যেতে পারে। নিজেদের সহায়-সম্পত্তির ক্ষতি থেকে রক্ষা পেতে স্থানীয় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে ও পানি উন্নয়ন বোর্ডের লোকজন রিং বাঁধ দেওয়ার কাজ করছেন। একই সাথে গাছ কেটে নদীর পাড়ে গেড়ে ও বালির বস্তা দিয়ে বাঁধ রক্ষা করার চেষ্টা করছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন আগে বেড়িবাঁধটিতে ফাটল দেখা দিলে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়, তবে তখন তারা ব্যবস্থা নেয়নি। জরুরিভিত্তিতে বাঁধ রক্ষার চেষ্টা না করায় তা ধসে পড়ছে।

মতলব হোসেন নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, যখন তখন বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে পারে।

তিনি অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে এই স্থানে ফাটল দেখা দিয়েছিল। সেই সময় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছিল। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এখন এই স্থানে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত কি হবে উপর আল্লাহ জানে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাতক্ষীরা-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন বলেন, শনিবার থেকে সিংহরতলী এলাকার বেড়িবাঁধ মেরামতের চেষ্টা করা হচ্ছে। তবে, ভাঙন আরো তীব্র আকার ধারণ করেছে। এজন্য রিং বাঁধ দেওয়ার চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!