বাংলাদেশ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ এপ্রিল ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ আদালতে আনিসুল হককে চড়-থাপ্পড়

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ আদালতে হামলার শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাকে চড়-থাপ্পড় ও কিল-ঘুসি দেওয়া হয়। তবে মাথায় হেলমেট থাকায় তিনি আহত হননি।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ আদালত থেকে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদরাসাছাত্র সোলাইমান (১৯) হত্যার ঘটনায় করা মামলায় আনিসুল হককে নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হয়। এরপর শুনানি শেষে আদালত তাকে চারদিনের রিমান্ড দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এরপর আদালত থেকে নেওয়ার পথে আনিসুল হকের ওপর হামলা করেন আইনজীবীরা। তারা পুলিশের বেষ্টনীর মধ্যেই তার মাথার হেলমেটের ওপর চড়-থাপ্পড় দিতে থাকেন।

একপর্যায়ে পুলিশ সদস্যরা আনিসুল হককে নিয়ে দৌড়ে প্রিজন ভ্যানে ওঠান। এর আগে আইনজীবীরাসহ সাধারণ জনগণ আদালতপাড়ায় আনিসুল হকের ফাঁসি চেয়ে বিক্ষোভ করেন।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, শুনানি শেষে আনিসুল হককে আদালত থেকে আনার পথে মারধর করার চেষ্টা হয়েছিল। কিন্তু পুলিশের বেষ্টনী থাকায় সুযোগ পায়নি।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, আমরা বিএনপির আইনজীবীরা বিক্ষোভ করেছি। কিন্তু আইনজীবীদের কেউ মারধর করেনি। সাধারণ মানুষজন তার প্রতি ক্ষুব্ধ। তারা হামলা করতে পারে। হামলার বিষয়ে আমি বলতে পারছি না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তাটিতে এক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া!

সৌদির পাঠ্যবইয়ে কোরআন-হাদিস ছাঁটাই, ইসরায়েলে প্রশংসা

ভেঙে গেছে অভিনেত্রী মীমের সংসার

অভিনেত্রী থেকে এবার ব্যবসায়ী মাহি

শুভেন্দুকে ১০ দিনের আলটিমেটাম দিল ককরোচ

কালিগঞ্জে সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

মরক্কান নারীকে বিয়ের পর রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ, সত্য না মিথ্যা?

৩ জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

১০

কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

১১

শ্যামনগরে খাল-জলাশয় রক্ষায় যুবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১২

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু, শোক

১৩

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা

১৪

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

১৫

হাবিবুল ইসলাম হাবিবকে ধুলিহর ইউনিয়ন বিএনপির ফুলেল শুভেচ্ছা

১৬

বিয়ে করেছেন পূজা চেরি, নেটদুনিয়া উত্তাল!

১৭

নদী রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে বললেন মকসুমুল হাকিম চৌধুরী

১৮

বিশ্ব রাঙাতে, ইতিহাস গড়তে প্রস্তুত বসুন্ধরা স্পোর্টস সিটি

১৯

গ্যাস সংকট আরও কতদিন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২০
error: Content is protected !!