
ডেস্ক রিপোর্ট: বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক শিক্ষণ বিনিময় সভা ২০২৫ সম্পন্ন হয়েছে।
লিডার্স এর আঞ্চলিক কার্যালয়ে ২৬ এপ্রিল শুরু হওয়া এই সভা ২৮ এপ্রিল শেষ হয়।
শনিবার সংস্থার নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল সভার উদ্বোধন ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, লিডার্স উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা ও নিরাপত্তা শক্তিশালীকরণে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিন কাজ করছে। প্রকল্পগুলোর মধ্যদিয়ে জনগণ কতটুকু উপকৃত হচ্ছে বা আরও কি ধরনের কাজ করা প্রয়োজন এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ভবিষ্যতে কি কর্মকৌশল গ্রহণ করা প্রয়োজন তা খুঁজে বের করা এবং পদক্ষেপ গ্রহণ করা আমাদের দায়িত্ব।
পরে কর্মসূচি ব্যবস্থাপক এবিএম জাকারিয়া চলমান প্রকল্পগুলোর বিগত বছরের কার্যক্রম, লক্ষ্য, অর্জন, সফলতা, প্রতিবন্ধকতা, উত্তণের উপায়, সীমাবদ্ধতা, প্রকল্প তৈরী, পরিবীক্ষণ, মূল্যায়ণ এবং পরবর্তী বছরের জন্য করণীয় নিয়ে বিষদ আলোচনা করেন।
শিক্ষণ বিনিময় সভার সমাপনী দিনে চলমান প্রকল্পগুলো কিভাবে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে ও অভিযোজন প্রক্রিয়ার সাথে খাপ খাইয়ে নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করতে কমিউনিটির জনগণকে সহায়তা করছে তার আলোকে একটি সচিত্র প্রাণবন্ত গ্যালারি-শো উপস্থাপনার আয়োজন কর হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিষদের সহসভাপতি লিপিকা রায়, সুনির্মল চন্দ্র মন্ডল, বিধুশ্রবা মন্ডল, রনজিত
কুমার বর্মন,তাহমিনা পারভীন, সুজাতা মিস্ত্রী, আব্দুলাহ আল বাকি, ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ সিরাজুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ এবং সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি মোঃ বিলাল হোসেন।
সমাপনী দিনে সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দের অংশগ্রহণে খেলাধূলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

মন্তব্য করুন