বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১ মে ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইরেসির শিকার বরবাদ, দেখা যাচ্ছে অনলাইনেই

বিনোদন ডেস্ক: প্রেক্ষাগৃহে যখন ঝড় তুলেছে শাকিব খানের ‘বরবাদ’, তখনই আবারও পাইরেসির শিকার হলো সিনেমাটি। বুধবার বিকেল থেকেই অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে বরবাদের ‘এইচডি’ প্রিন্ট ভার্সন।

ফেসবুক ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে বরবাদের ফাঁস হওয়া লিঙ্ক। যেখান থেকে অবৈধভাবেই সিনেমাটি দেখতে পারছেন সাধারণ দর্শকেরা।

ধারণা করা হচ্ছে, দেশের বাইরে কোনো প্রেক্ষাগৃহ থেকেই পাইরেসির শিকার হয়েছে বরবাদ। কারণ পুরো সিনেমাটিই অনলাইনে ছড়িয়ে পড়েছে ‘এইচডি’ ফরম্যাটে।

এবারই প্রথম নয়, বরবাদ মুক্তির শুরুতেই পাইরেসির মুখে পড়েছিল ছবিটি। সেসময় অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গুলশান থানায় হাজির হয়েছিলেন সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমি।

সে সময় দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে হৃদয় বলেন, ‘বরবাদ’ বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন। ‘বরবাদ’ চলচ্চিত্র নির্মিত হয়েছে অসংখ্য কলা-কুশলীদের কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায়। আপনার এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে ‘বরবাদ’ করতে পারে।

তিনি আরও বলেন, ‘পাইরেসি বা অননুমোদিত ক্লিপ শেয়ার করা শুধু আইনবিরুদ্ধ নয়, এটি শিল্পের প্রতি অবজ্ঞাও। আসুন, আমরা দায়িত্বশীল দর্শক হই – বড় পর্দায় ‘বরবাদ’ চলচ্চিত্রের আসল অভিজ্ঞতা উপভোগ করি, চলচ্চিত্রকে সম্মান করি। কোনো ধরণের ভিডিও ধারণ বা পাইরেসি থেকে বিরত থাকি।’

সিনেমার পাইরেসি ঠেকাতে শাস্তির হুশিয়ারিও দিয়েছিলেন এই পরিচালক। হৃদয় বলেছিলেন, ‘ইতোমধ্যে অনেকগুলো পাইরেসি ক্লিপস আমাদের নজরে এসেছে, যা আমাদের চলচ্চিত্রের জন্য আশঙ্কাজনক। তাই আমরা দ্রুত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। যেকোনো পাইরেসি লিংক বা ভিডিও আমাদের নজরে এলে আমরা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।’

পরিচালকের এমন আহ্বানের পরেও বরবাদের পাইরেসি থামানো যায়নি। ঝড়ের গতিতে অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম ও টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে সিনেমাটি।

প্রসঙ্গত, ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০