বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ মে ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় প্রেমে ব্যর্থ হয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা কলেজ ছাত্রীর 

এসএম নাহিদ হাসান: ‎সাতক্ষীরার তালায় প্রেমে ব‍্যর্থ হয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক কলেজ ছাত্রী। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন পরিবারের সদস্যরা।

‎বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের কারিকার পাড়ায় এ ঘটনা ঘটে।

ওই কলেজ ছাত্রী উপজেলার ঘোনা গ্রামের বাসিন্দা ও তালা মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী।

প্রতিবেশিরা জানান, ঘোনা কারিগর পাড়া জামে মসজিদে এক ইমাম নামায পড়াতেন। তার বাড়ি ডুমুরিয়া উপজেলার কাঞ্চননগর গ্রামে। তিনি ওই কলেজ ছাত্রীর প্রেমে সাড়া না দিয়ে মসজিদের চাকরি ছেড়ে ১৫ দিন আগে চলে যান। এতে আত্ম অভিমানে ওই কলেজ ছাত্রী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে শরীরের কাপড়সহ প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, খবর পেয়ে তালা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, ইসলামকাটি ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

‎ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুখ বলেন, ওই কলেজ ছাত্রীর বাবা আমাকে বলেছে তার মেয়ের একটা চোখের সমস‍্যার কারণে মাথাব‍্যথা করতো। আর সেই কারণেই সে এমন ঘটনা ঘটিয়েছে। তাছাড়া মসজিদের ইমামের কথা আমি শুনেছি। ওই কলেজ ছাত্রীর প্রেম ছিল একতরফা।

‎তালা থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

১০

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

১১

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

১২

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

১৩

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

১৪

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

১৫

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১৬

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১৭

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১৮

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৯

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

২০
error: Content is protected !!