বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ মে ২০২৫, ২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাজারে সাতক্ষীরার গোবিন্দভোগ, ১ম দিনেই দাম উঠলো ২২শ টাকা মণ

ডেস্ক রিপোর্ট: পূর্ব ঘোষিত কালেন্ডার অনুযায়ী বাজারে উঠতে শুরু করেছে সাতক্ষীরার গোবিন্দভোগ ও গোপালভোগ আম। প্রথম দিনেই আকার ও রঙ ভেদে যার দাম উঠেছে ১৫শ থেকে ২২শ টাকা মণ।

সোমবার (৫ মে) সাতক্ষীরার সুলতানপুরস্থ আমের পাইকারী বাজারে ভ্যানে করে মণকে মণ আম নিয়ে আসেন চাষীরা।

আম চাষী রফিকুল ইসলাম জানান, প্রথম দিন তিনি সাত মণ গোবিন্দভোগ আম বাজারে এনেছেন। দাম মোটামুটি। তবে, ক্রেতা খুব বেশি নয়।

তিনি বলেন, দু’একদিনের মধ্যেই আমের বাজার জমে উঠবে। বাইরের ক্রেতারাও আসতে শুরু করেছেন।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে সাতক্ষীরা জেলার প্রায় ৫ হাজার আম বাগানে ৬২ হাজার ৮শ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, সাতক্ষীরার মাটি ও আবহাওয়া আম চাষের জন্য বিশেষভাবে উপযোগী। এখানকার আম অত্যন্ত সুস্বাদু। একই সাথে অন্যান্য অঞ্চলের তুলনায় অন্তত ১৫-২০ দিন আগে পাকে। এজন্য এর চাহিদাও বেশি।

তিনি বলেন, আম ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই ও গোলাপখাসসহ স্থানীয় জাতের আম বাজারজাত শুরু হয়েছে। এছাড়া ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম বাজারজাত শুরু হবে।

এদিকে, আম ক্যালেন্ডার অনুযায়ী সোমবার (৫ মে) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের একটি বাগান থেকে আম পাড়ার মাধ্যমে চলতি মৌসুমের আম বাজারজাতকরণ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় তিনি বলেন, সাতক্ষীরার আমের খ্যাতি দেশজুড়ে। নিরাপদ ও সুস্বাদু আম উৎপাদন ও বাজারজাতে সর্বোচ্চ তদারকি করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে সাতক্ষীরার আম ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১১

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১২

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৩

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৪

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৫

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৬

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৭

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৮

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৯

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

২০
error: Content is protected !!