বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ মে ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোহান ও অঙ্কনের সেঞ্চুরি: সিরিজ জয় টাইগারদের

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ‘এ’ দলের দেওয়া ৩৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫৭ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ফলে ৮৭ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে নুরুল হাসান সোহানের দল। টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ ‘এ’ দল সিরিজ নিশ্চিত করেছে।

নিউজিল্যান্ডের হয়ে একমাত্র ব্যাটার ডেল ফিলিপস বড় রানের ইনিংস খেলেছেন। টাইগার বোলারদের শুরু থেকেই চেপে ধরেন এই ওপেনার। একপ্রান্ত আগলে রেখে করেন ৭৯ রানের ইনিংস। শেষদিকে মিচ হেসের ৩৮ এবং ক্রিস্টিয়ান ক্লার্কের অপরাজিত ৩৯ রানে কেবল হারের ব্যবধান কমিয়েছে কিউইরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এর আগে দিনের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। দিনের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশ দলের জন্য। ব্যক্তিগত ৮ রানের মাথায় ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর দলের হাল ধরেন এনামুল হক বিজয় এবং নাঈম শেখ। দু’জন মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। ব্যক্তিগত ৪০ রানে ফেরেন নাঈম, এরপর ৩৯ রানে সতীর্থের পথ ধরেন বিজয়ও।

পরবর্তীতে স্বাগতিকদের পথ দেখান নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন। সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশের পুঁজিও বাড়তে থাকে। পরবর্তীতে দুই জনই তুলে নেন ব্যক্তিগত সেঞ্চুরি। সোহান শতক হাঁকিয়ে ব্যক্তিগত ১১২ রানে ফিরলে ভাঙে ২২৫ রানের জুটি। তখনও ব্যাট হাতে লড়েন অঙ্কন। ইনিংসের শেষ ওভারে অঙ্কন ১০৫ রান করে বিদায় নেন।

এ ছাড়া মোসাদ্দেক হোসেন সৈকতের ১৩ রানের পর ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৩৪৪ রান। নিউজিল্যান্ডের হয়ে ২ উইকেট সংগ্রহ করেন ক্রিস্টিয়ান ক্লার্ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১০

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১১

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১২

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

১৩

প্রথম শ্রেণীর ক্রিকেট: ৭০ হাজার থেকে এক লাফে দেড় লাখ হচ্ছে ম্যাচ ফি

১৪

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৫

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

১৬

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

১৭

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

১৮

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘ঘুষের হাট’, ২ লাখ রাজস্ব আদায়ে ঘুষ ২৩ লাখ

১৯

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ যুবক আটক

২০
error: Content is protected !!