

গণ বিশ্ববিদ্যালয় সংবাদদাতা: গণ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের শিক্ষার্থীদের জন্য চালু হলো মোবারক আলী আহামেদ বেগম লতিফুন নেসা শিক্ষা বৃত্তি।
বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নিলুফার সুলতানার উদ্যোগে এই বৃত্তি কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মোঃ ওহিদুজ্জামান, ট্রেজারার মোঃ সিরাজুল ইসলাম এবং সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, মোবারক আলী আহামেদ বেগম লতিফুন নেসা শিক্ষা বৃত্তি বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জানানো হয়, সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের শিক্ষার্থীদের জন্য চালুকৃত এই বৃত্তির আওতায় ৬ মাস পর পর দুইজন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা হারে বৃত্তি প্রদান করা হবে ।
প্রসঙ্গত, সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নিলুফার সুলতানা ব্যক্তিগত উদ্যাগে নিজ বাবা-মায়ের স্মরণে এই বৃত্তি চালুর উদ্যোগ নেন।

মন্তব্য করুন