ডেস্ক রিপোর্ট: ‘তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিশ^ মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরা শহরের লেকভিউ কনভেনশন সেন্টারে বেসরকারি সংস্থা ভূমিজ ফাউন্ডেশন এর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সিএসও হাব এর সভাপতি আনিছুর রহমান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন, ভূমিজ ফাউন্ডেশনের সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী অঞ্জন কুমার।
সভায় সাংবাদিকদের উপর সকল প্রকার নির্যাতন, নিপীড়ন ও হয়রানিমূলক মামলা বন্ধ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের সুরক্ষা আইন করতে হবে। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে হবে। যে সকল সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, সে সব ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যায় বিচার ও মানবাধিকারের প্রশ্নে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থেকে স্বচ্ছভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।
এর আগে এ উপলক্ষে একটি র্যালি বের হয়।
মন্তব্য করুন