বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৯ মে ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কানে যাচ্ছে ‘বাঙালি বিলাস’, যা নিয়ে সিনেমা

বিনোদন ডেস্ক: সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে নেওয়া হচ্ছে বাংলাদেশের সিনেমা ‘বাঙালি বিলাস’। উৎসব চলাকালে নির্মাতাদের উদ্যোগে ছবিটি প্রদর্শিত হবে সেখানে।

কী নিয়ে এই সিনেমা? যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা এবং রাজনীতিকে উপজীব্য করে দর্শককে এক গভীর সংবেদনশীল সিনেমাটিক অভিজ্ঞতা দিতে বানানো হয়েছে ‘বাঙালি বিলাস’। নির্মাতা এবাদুর রহমান জানান, ‘ফিল্ম-উইদিন-এ-ফিল্ম’ কাঠামোয় দুটি মুসলিম নারী চরিত্র, মিত্রা ও রুশতী, এক পুরুষতান্ত্রিক নির্মাতার হাত থেকে নিজেদের শরীর ও ভাষার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নামে!

‘বাঙালি বিলাস’ প্রসঙ্গে এবাদুর রহমান বলেন, “বাঙালি বিলাস” শুধু একটি সিনেমা নয়, এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া। এখানে নারী, শরীর ও বিশ্বাসের প্রশ্নকে নতুনভাবে হাজির করার চেষ্টা করেছি, যেখানে প্রথাগত “বাঙালি ছবি”র কাঠামোকে সচেতনভাবেই ভেঙে ফেলা হয়েছে।’

‘বাঙালি বিলাস’ ছবিটির আন্তর্জাতিক নাম ‘ট্র্যাকটাস বেঙ্গালিয়াম’। সমসাময়িক বাংলাদেশি চলচ্চিত্র-ধারার বাইরে গিয়ে এটি নির্মাণ করা হয়েছে। বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ছবিটির দৈর্ঘ্য ১৯০ মিনিট। চলতি মাসের ১৮ তারিখ ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে এজেন্ট এবং ডিস্ট্রিবিউটরদের ‘বাঙালি বিলাস’ ছবিটি দেখানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।

‘বাঙালি বিলাস’-এ অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋ সেন, ঢাকার ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ, আজাদ আবুল কালাম প্রমুখ। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন রাওয়ান সায়েমা ও মোহাম্মদ আরিফুজ্জামান, সম্পাদনা করেছেন বার্লিনের অস্কার লোসার এবং ঢাকার ইকবাল কবির জুয়েল। ছবির শব্দ পরিকল্পনা করেছেন ফিনল্যান্ডের মিকা নিনিমা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

১০

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১১

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১২

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১৩

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৪

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৫

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৬

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৭

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৮

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৯

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

২০