বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৯ মে ২০২৫, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তাপমাত্রার পারদ ঠেকলো ৪১ ডিগ্রিতে

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। শুক্রবার (৯ মে) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এই মাত্রায় তাপমাত্রা উঠেছে প্রথমবারের মতো। বাতাসে আর্দ্রতা মাত্র ২৪ শতাংশে নেমে আসায় জনজীবনে তীব্র গরমের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে।

গরমের তীব্রতায় শহরের বিভিন্ন সড়কের পিচ গলে যাচ্ছে। বিশেষ করে কোর্টরোড ও বড়বাজার এলাকার সড়কে এই দৃশ্য চোখে পড়েছে। এতে যান চলাচলেও তৈরি হয়েছে ভোগান্তি।

এরআগে বৃহস্পতিবার (৮ মে) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা সড়ক বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম বলেন, ‌‌‘বিভিন্ন সড়কে পিচ গলে যাওয়ার খবর পেয়েছি। সেসব স্থানে বালু ছিটানো হচ্ছে, যাতে যান চলাচলে সমস্যা না হয়। তবে গরম যদি আরও বাড়ে, তাহলে পরিস্থিতি সামাল দিতে বাড়তি ব্যবস্থা নিতে হতে পারে।’

জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা উঠলেই হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে। তাই বাইরে না গিয়ে বেশি করে পানি ও ফলমূল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জামিনুর হক জানান, বর্তমানে জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আগামী ১৩ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১০

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১১

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১২

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৩

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৪

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৫

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৭

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৮

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

২০