বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ মে ২০২৫, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার, কাজ বন্ধ করে দিল এলাকাবাসী

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সোনাখালী ব্রিজ থেকে ঝাপা হাসপাতাল সড়কের শেখপাড়া সংলগ্ন এলাকায় নির্মাণকাজে নিম্নমানের ইট ও কাদামাটি যুক্ত বালু ব্যবহারের অভিযোগে স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছেন।

শনিবার (১০ মে) এলাকাবাসী নিম্নমানের ইট দেখে রাস্তার কাজ বন্ধ করে দেন।

খোঁজ খবর নিয়ে জানা যায়, প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে।

স্থানীয় আব্দুল আলিম অভিযোগ করে বলেন, নির্মাণকাজে ব্যবহৃত ইট অত্যন্ত ভঙ্গুর ও মানহীন। সেই সাথে কাদামাটি যুক্ত বালু ব্যবহার করা হচ্ছে। এই ইট দিয়ে তৈরি রাস্তা টিকবে না, বরং অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়বে।

জানা গেছে, নির্মাণকাজে সহকারী ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন। একটি বিশ্বস্ত সূত্র জানায়, ঠিকাদারের সাথে কাজের লভ্যাংশ ভাগাভাগি করে নেওয়ার শর্তে কাজ করছেন তিনি। তাই কাজের মান খারাপ হলেও তা দেখছেন না সংশ্লিষ্টরা।

এদিকে, অবহেলিত এ জনপদে উন্নয়ন কাজে চরম অনিয়ম ও দুর্নীতি করায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান সাদেক এন্টারপ্রাইজ এর সাদেক হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি দেখছি।

ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, আমি শুধু কাজের বালুটা ম্যানেজ করে দিয়েছিলাম ও ইটগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। এই ছাড়া আর কিছু জানি না। কাজের সাথেও আমি যুক্ত না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!