বাংলাদেশ, রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৮ মে ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পারভেজের এক সেঞ্চুরিতে দুই রেকর্ড, জয়ে শুরু বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট: পারভেজ হোসেনের চোখেমুখে স্বস্তির আভা। হারতে হারতেই যে জিতে গেলেন! শারজায় আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে সেঞ্চুরি পেলেন, ছক্কার রেকর্ড গড়লেন। কিন্তু এত কিছুর পর জয়টা না এলে যে সবই বৃথা যেত!

বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেছে ২৭ রানে। ম্যাচসেরার পুরস্কার নিতে আসা পারভেজের মুখে তাই হাসিই দেখা গেছে। তবে একটু এদিক–সেদিক হলেই সে হাসি ম্লান হওয়ার শঙ্কা ছিল। ১৯২ রানের লক্ষ্যে ব্যাটিং করা স্বাগতিক আরব আমিরাতের শেষ ৬ ওভারে প্রয়োজন ছিল ৬০ রান। মোস্তাফিজুর রহমানের দারুণ ডেথ বোলিং আর আমিরাতের ব্যাটসম্যানদের ভুল মান বাঁচিয়েছে বাংলাদেশের। জয় দিয়ে শুরু করা সিরিজে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে সোমবার।

এমন দিনে জয় না পেলে পারভেজ হয়তো নিজেকে হতভাগাই ভাবতেন। ব্যাট হাতে আজ তাঁর যা ইচ্ছা তাই করেছেন। বাউন্ডারি থেকে করেছেন বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৭৪ রান। ছক্কা মেরেছেন টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯টি, দুটিতে বলও হারিয়েছেন।

একের পর এক ছক্কায় দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পেয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি। আগের সেঞ্চুরিটি কার ছিল, সেটি মনে করা খুব কঠিন হওয়ার কথা নয়। ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে ৬০ বলে সেঞ্চুরি করা তামিম ইকবালের ব্যাট থেকে সেই ম্যাচে এসেছিল ৬৩ বলে ১০৩ রানের ইনিংস।

পারভেজ আজ ফিফটি পেয়েছেন ২৮ বলে। সেঞ্চুরি করেছেন তামিমের চেয়ে কম (৫৩) বল খেলে। টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এটিই তাই দ্রুততম সেঞ্চুরি এখন। তবে সেঞ্চুরি করেও যে শেষ পর্যন্ত আফসোসে পড়তে হয়নি, সে জন্য মোস্তাফিজকে একটা ধন্যবাদ দিতে পারেন বাংলাদেশ ওপেনার।

আমিরাত ইনিংসের শেষ ৪ ওভারে ৪৯ রানের সমীকরণের সময় বোলিংয়ে এসে দুই ওভারে এই বাঁহাতি পেসার রান দিয়েছেন মাত্র ৭। ক্রিজে ছিলেন ২১ বলে চার ছক্কা ও তিন চারে ৪২ রান করা আসিফ খানও। সব মিলিয়ে ৪ ওভারে ১৭ রানে নেন ২ উইকেট। কৃতিত্ব পাবেন তানজিম হাসানও। ইনিংসের ১২তম ও ১৪তম ওভারে তিনি ফেরান ৩৯ বলে ৫৪ রান করা ওপেনার মুহাম্মদ ওয়াসিম ও ২২ বলে ৩৫ রান করা রাহুল চোপড়াকে।

সেঞ্চুরির পথে পারভেজের সুইপ শটআমিরাত ক্রিকেট বোর্ড
পারভেজ ভালো খেলেছেন বলে অবশ্য অন্য ব্যাটসম্যানদের দায় এড়ানোর সুযোগ নেই। পারভেজ একা যেখানে ছক্কা মেরেছেন ৯টি, বাকি সবাই মিলে মেরেছেন মাত্র ৪টি। তাতেই অবশ্য বাংলাদেশের ছক্কার রেকর্ড হয়ে গেছে। এর আগে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা ছিল ১২টি।

ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান (২১) এসেছে অতিরিক্ত থেকে। ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান (১৫ বলে ২০) করেছেন তাওহিদ হৃদয়। সে কারণেই তো প্রথম ১০ ওভারে ১০৩ রান তোলার পরও বাংলাদেশের রান ২২০-২৩০ নয়, ১৯১। আরব আমিরাতের ধারহীন বোলিংয়ের বিপক্ষে সংগ্রহটা ভালো, তবে অসাধারণ কিছু নয়। আরও ভালোর সুযোগ ছিল।

পাওয়ারপ্লেতে ৫৫ রান তোলা বাংলাদেশের রানের চাকা গতি হারিয়েছে মূলত মাঝের ওভারে, বিশেষ করে ১১ থেকে ১৫ ওভারের মধ্যে। এই পাঁচ ওভারে উইকেটে থাকা পারভেজ ও জাকের মিলে তুলতে পেরেছেন মাত্র ৩১ রান। শেষ ৫ ওভারে এসেছে ৫৭ রান। ইনিংসের শেষ ওভারে অতিরিক্ত ৫ রান পাওয়ার পরও রান আসে মাত্র ৬।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৭১ দিন পর বিদেশের মাটিতে ওয়ানডে জিতল বাংলাদেশ

গাবুরার নিহত জেলের পরিবারকে তারেক রহমানের পক্ষে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা

ভাঙ্গায় উল্টে থাকা ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

আশাশুনির বড়দলে জলমগ্ন এলাকা পরিদর্শনে ইউএনও

কেশবপুর শহরে যত্রতত্র ময়লার স্তুপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি!

অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত লতিফ সরদারের পাশে পাইকগাছার ইউএনও

কেশবপুরে নারীদের গবাদিপশু পালন প্রশিক্ষণ  

যতদিন গায়ে পুলিশের পোশাক থাকবে, ততদিন জানমালের পাহারা দিয়ে যাব: শ্যামনগরের নবাগত ওসি

সাতক্ষীরায় কচি কণ্ঠের আসরের কমিটি গঠন: বিপ্লব সভাপতি, মাহিদা সম্পাদক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রোববার

১০

‘বাংলা কিউআর’ প্রচলনে সাতক্ষীরায় জনতা ব্যাংকের নানা উদ্যােগ

১১

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতল বাংলাদেশ

১২

ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ধেয়ে আসছে ঝড়

১৪

আজ পূর্ণিমার জন্মদিন, কত বছরে পা রাখলেন চিরসবুজ এই নায়িকা?

১৫

বন্যায় ভেসে গেছে ৯১ কোটি টাকার মাছ, ডুবলো কৃষিজমি

১৬

বেলজিয়ামকে হারিয়ে সেমি ফাইনালে স্পেন

১৭

অ্যান্ডি বার্নহামই হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী: বিবিসি

১৮

মুক্তি পেল জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’

১৯

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলের জনজীবন

২০
error: Content is protected !!