বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২০ মে ২০২৫, ২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছি: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছি, এটার জন্য কমিটিকে দায়িত্ব দিয়েছি। সামনে বাজেট, এজন্য হয়তো একটু সময় লাগবে।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাজেটে মহার্ঘ্যভাতা নিয়ে কি থাকছে এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মহার্ঘ্যভাতা নিয়ে এখন কিছু বলবো না। আমরা কাজ করছি দেখছি। এটা নিয়ে আসরা এক্টিভলি কনসিডার করছি। একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা কাজ করছেন, সেটা করে আমার কাছে দেবেন।

মহার্ঘ্যভাতা হচ্ছে কী? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, হওয়ার চ্যান্স মোটামুটি, একটু সময় লাগবে। সামনে বাজেট। তবে আমি ওয়ার্ক আউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কতো দিতে পারবো।

এমাউন্ট কতো হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা যাবে না, এটা বললেতো সব বলা হয়ে যাবে।

১০ থেকে ১৫ শতাংশের একটা কথা শুনা যাচ্ছে বিষয়টা কি এরকম জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টা ওয়ার্কআউট করছি। যখন ফাইনাল করবো, এরপর কেবিনেটে যাবে প্রধান উপদেষ্টা অনুমোদন দিবে তারপর জানতে পারবেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হাতাশায় ভুগছেন এমন তথ্য জানালে তিনি বলেন, হাতাশায় ভুগার কারণ নেই, আমরা বিবেচনা করবো।

তাহলে বলতে পারি সরকারি কর্মকার্তাদের জন্য সুখবর আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কিছু বলার দরকার নেই, তবে আমরা বিবেচনা করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০