বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২১ মে ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় কিশোর-কিশোরীদের পরিবেশ ভাবনা বিষয়ক ক্যাম্পেইন

Oplus_131072

ইলিয়াস হােসেন, তালা: তালায় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কিশোর-কিশোরীদের পরিবেশ ভাবনা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) দুপুরে আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণাঞ্চলে ঘন ঘন ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততার বিস্তার, কৃষির ক্ষতি এবং সুপেয় পানির সংকটসহ নানা নেতিবাচক প্রভাব নিয়ে প্রাণবন্ত আলোচনা এবং নিজেদের অভিজ্ঞতা, ভাবনা এবং সম্ভাব্য সমাধানের উপায়গুলো উপস্থাপন করে শিক্ষার্থীরা।

আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য অর্ক মজুমদার বলেন, পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। আমরা চাই, কিশোর-কিশোরীরা এখন থেকেই পরিবেশ বিষয়ে সচেতন হয়ে নিজেদের অঞ্চলকে রক্ষা করার জন্য প্রস্তুত হোক।

নবম শ্রেণির শিক্ষার্থী সুদীপ্ত কুমার দাস বলেন, আজকের এই আয়োজন থেকে আমি অনেক নতুন তথ্য জেনেছি। পরিবেশ রক্ষা আমাদের দায়িত্ব।

দশম শ্রেণির শিক্ষার্থী সাথী আক্তার বলেন, আমি সবসময় ভাবতাম জলবায়ু পরিবর্তন শুধু বড়দের বিষয়, কিন্তু এখন বুঝি, আমরাও অনেক কিছু করতে পারি। আজকের প্রোগ্রাম আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাকির হোসেন বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

২

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৩

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৪

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৫

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৬

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৭

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৯

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১১

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১২

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৪

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৫

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৬

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৭

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৮

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৯

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

২০