বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২১ মে ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কপোতাক্ষের ভাঙন কবলিত এলাকা থেকে বালু উত্তোলন, জরিমানা

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় কপোতাক্ষ নদের ভাঙন কবলিত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ড্রেজার মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার মদিনাবাদ গ্রামের লিটন গাজীকে ১৫ হাজার ও আরাফাত হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, কয়রা সদর ইউনিয়নের গোবরায় কপোতাক্ষ নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যান উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিষয়টি জানতে পেরে বালু উত্তোলনকারী বাল্ক হেড ও ড্রেজার মেশিন নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে মদিনাবাদ লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় দুই বালু ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন কয়রা থানার এসআই তন্ময় কুমার।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, অবৈধভাবে কপোতাক্ষ নদের ভাঙন কবলিত এলাকায় বালু উত্তোলন করে আসছে চক্রটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার মালিককে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০