বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ মে ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা বিষয়ক কর্মশালা

উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষা বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

লিডার্সের প্রধান কার্যালয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং ম্যানগ্রোভ বনায়ন তৈরিতে সক্ষমতা বৃদ্ধি ও যৌথ উদ্যোগ গড়ে তুলতে লিডার্স এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২২ মে) এই কর্মশালা শুরু হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা ও ভেটেরিনারি সার্জন ডা. সুব্রত কুমার বিশ্বাস।

কর্মশালায় সভাপতিত্ব করেন লিডার্সের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শওকত হোসেন।প্রশিক্ষণ দেন সামাজিক বন বিভাগের প্লানটেশন অফিসার পিরামিন ইসহাক। আরও উপস্থিত ছিলেন টিম লিডার রেখা খাতুন, টিম লিডার অসিত মণ্ডল, প্রকল্পের হিসাব রক্ষক মিলন মণ্ডল প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে মোছাঃ রনী খাতুন বলেন, সুন্দরবন আমাদের মায়ের মত আগলে রাখে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, সুন্দরবনকে রক্ষা করার দায়িত্ব আমাদের।

তিনি সুন্দরবনের জীব হত্যা থেকে বিরত থাকা এবং নদীর চরে বনায়নের উপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় উপকূলীয় নারীদের ম্যানগ্রোভ বনায়ন তৈরি, জায়গা নির্বাচন, বীজ সংরক্ষণ ও সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষার বিষয়ে ধারণা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!