বাংলাদেশ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৪ মে ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে এবং সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন।
বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অতীশ সরকার ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারহাদ জামিল, মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র ম-ল, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আজিজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসাইন ও মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম, ইউনিয়ন সমাজকর্মী টিপু সুলতান, শুভাশিস সরকার রাহুল, সাদ্দাম হোসাইন প্রমুখ।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচটি সেন্টার খুলনার তত্ত্বাবধায়ক (উপপরিচালক) মো. শফিকুল ইসলাম।
বক্তারা বলেন, সমাজে প্রতিটি পেশার গুরুত্ব রয়েছে। কামার, কুমোর, দর্জি, মুচি, সুইপারসহ দশটি শ্রেণির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর নানা কার্যক্রম পরিচালনা করছে।

বক্তারা আরো বলেন, কর্মের জন্য কাউকে ছোট করে দেখা উচিত নয়, বরং এসব পেশাজীবীদের পাশে থাকা রাষ্ট্রের দায়িত্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

কেশবপুরে চেতনানাশক ছিটিয়ে টাকা ও স্বর্ণালংকার চুরি

ফারজানার বাড়িতে এমপি রবিউল বাশার

আশেক ই এলাহীর স্ত্রীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির শোক

তালা প্রেসক্লাবের শোক

মাদকসেবী ও বখাটেদের আইনের আওতায় আনতে হবে: ডিসি কাউসার আজিজ

গাজী নজরুল কাণ্ডে বেকায়দায় জামায়াত

হোটেল রাজ পানসি ও সোনারগাঁওকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝাউডাঙ্গা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা

১০

সম্পাদক পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের শোক

১১

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশের সিনেমা

১২

শ্যামনগরে বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থী আহত

১৩

সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন স্পিকার

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

শিশু-কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৭

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীন যেন নীল পরী!

১৯

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী

২০
error: Content is protected !!