বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ মে ২০২৫, ১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিবের তাণ্ডবে চমক দেখাবেন সিয়াম

বিনোদন ডেস্ক: আসছে কোরবানি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ নিয়ে এরইমধ্যে তুমুল আলোচনা চলছে। সিনেমাটির টিজার, ছবি নিয়ে শুরু হয়েছে হৈচৈ। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাকিব। তার সঙ্গে আছেন জয়া আহসান, সাবিলা নূরের মতো তারকারা।

এদিকে বেশ কিছু গোপন সূত্রে জানা গেছে, ‘তাণ্ডব’ সিনেমায় বিশেষ চমক নিয়ে হাজির হবেন হালের আরেক ক্রেজ চিত্রনায়ক সিয়াম আহমেদ। তিনি ক্যামিও একটি চরিত্রে অভিনয় করেছেন এই সিনেমায়। তাকে এ ছবির গল্পে দেখা যাবে খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে শাকিবের সঙ্গে।

শুরুতে শোনা গিয়েছিল ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে চমক হিসেবে থাকবেন আফরান নিশো কিংবা শরীফুল রাজ। তবে শেষ পর্যন্ত নিজের অভিষেকের ‘পোড়ামন ২’ ছবির নায়ককেই বেছে নিয়েছেন রাফী।

বিষয়টি গোপন রেখেই সিনেমার শুটিং হয়েছে। বর্তমানে চলছে এর এডিটিং। শিগগিরই সব কাজ শেষ করে এটি জমা পড়বে সেন্সর সার্টিফিকেটের টেবিলে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। যদিও এই সিনেমা নিয়ে এখনই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চান না সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা।

‘তাণ্ডব’ এর গল্প রায়হান রাফির নিজের। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। আসছে ঈদে সবচেয়ে বড় ধামাকা হিসেবে মুক্তি পাবে ছবিটি। প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহকে টার্গেট করে মুক্তির পরিকল্পনা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

১০

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

১১

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

১২

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

১৩

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৪

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১৫

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১৬

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১৭

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১৮

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৯

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

২০
error: Content is protected !!