বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৫ মে ২০২৫, ১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ভূমি মেলা শুরু, থাকছে ই-নামজারিসহ নানা সেবা

oplus_2097154

সুলতান শাহাজান, শ্যামনগর: নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই-নামজারির আবেদন। কোনো ধরনের হয়রানি ছাড়াই জমির অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ অন্যান্য সেবা দেওয়া হবে। এ সব সুযোগ-সুবিধা নিয়ে সারা দেশের মতো সাতক্ষীরার শ্যামনগরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোববার (২৫ মে) থেকে শুরু হওয়া মেলা চলবে মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত।

এ উপলক্ষে রোববার সকাল ১০টায় শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি)- এর কার্যালয়ে ভূমি মেলা উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোছাঃ রনী খাতুন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে ভূমি মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা। এছাড়াও স্থানীয় সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক শেখ আফজালুর রহমান ও সেবা গ্রহীতাদের মধ্যে বাদঘাটা গ্রামের নুর ইসলাম গাজী মেলার গুরুত্ব সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে বক্তব্য রাখেন।

এর আগে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয় থেকে মেলা উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। এবারের মেলার প্রতিপাদ্য ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ান ও একটি পৌরসভা মিলে ১২টি ইউনিয়ন ভূমি অফিসে এ মেলা আয়োজন করা হয়েছে। এছাড়াও মেলায় জরিপ ও ভূমির রেজিস্ট্রেশন-সংক্রান্ত সেবা এবং ১২টি স্টলের মাধ্যমে যেকোনো প্রান্তের অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদনসহ অন্যান্য সেবা দেওয়া হবে।

ভূমি মেলা উদ্বোধনকালে বক্তারা বলেন, ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভূমি সেবা প্রাপ্তি নিশ্চিত করা, স্বচ্ছ, দ্রুত ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা এবং নতুন প্রযুক্তিনির্ভর সেবার সঙ্গে জনগণের সরাসরি পরিচয় ঘটানো এবারের মেলার মূল উদ্দেশ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705