
কয়রা (খুলনা) প্রতিনিধি: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় ভূমি অফিসের উদ্যোগে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষে রোববার (২৫ মে) বেলা ১১টায় কয়রা সদরে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও ভূমি অফিসের নাজির মোঃ মোমিনুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকর, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা এসএডি অফিসার এস এম মাসুম বিল্লাহ, মি অফিসের সার্ভেয়ার হাদিছুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পঞ্চানন মল্লিক, কাজী রেজাউল ইসলাম, চারু চন্দ্র মন্ডল, সিরাজুল ইসলাম কাগুতি, মোঃ আবুল হাসানাত প্রমুখ।
মন্তব্য করুন