বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ মে ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় নাবিকদের হাত-পা বেধে বাণিজ্যিক জাহাজের মালামাল লুট

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলা বন্দরের বেসক্রিকে অবস্থানরত এমভি সেজুঁতি নামক একটি বাণিজ্যিক জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে জাহাজের ক্রু ও স্টাফদের জিম্মি এবং মারধর করে বিয়ারিং, ইকুপমেন্ট, স্ক্রাপ ও ওয়াররোফসহ প্রায় ২২ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়েছে সংঘবদ্ধ ডাকাতেরা। এ সময় ডাকাত দলের মারধরে তিন ক্রু আহত হয়েছেন।

সোমবার (২৬ মে) ভোর রাতে বন্দর চ্যানেলের (পশুর নদী) বেসক্রিক এলাকায় এ ঘটনা ঘটে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইন্স এর খুলনাস্থ ম্যানেজার শরিফ জাহিদুল করিম অমিত জানান, বাংলাদেশি প্রতিষ্ঠান পিএনএন শিপিং লাইন্স এর মালিকানাধীন এমভি সেজুঁতি ভারত থেকে পাথর বোঝাই করে গত বছরের ২২ জুন মোংলা সমুদ্র বন্দরের বেসক্রিক এলাকায় নোঙ্গর করে পণ্য খালাস কাজ সম্পন্ন করে। বন্দরে অস্থানকালে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি প্রায় এক বছর ধরে বন্দর চ্যানেলে আটকে রয়েছে। জাহাজটিতে চীফ অফিসারসহ ৭জন ক্রু ও স্টাফ রয়েছেন। বন্দর চ্যানেলে থাকা এ জাহাজটিতে সোমাবার ভোর রাতে একটি ফিসিং ট্রলারে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হানা দেয় ১৪ জনের একটি ডাকাত দল। এ সময় নাবিকদের রশি দিয়ে হাত-পা বেঁধে প্রায় দুই ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় ডাকাত দলের সদস্যরা। এ সময় ডাকাতরা জাহাজের পণ্য খালাসে ব্যবহৃত গ্রাফস্ট, জাহাজ বাঁধার ওয়াররোফ রোফ, ইঞ্জিনে ব্যবহৃত বেয়ারিং, বিপুল পরিমাণ জ্বালানি তেল, মবিল ও রসদসহ বিভিন্ন ধরণের মালামাল লুটে নেয়। এছাড়া নাবিকদের ব্যবহৃত ৭টি মোবাইল ফোনও কেঁড়ে নেয় তারা। সশস্ত্র ডাকাতদের মারধরে জাহাজের ৩ স্টাফ আহত হন। তাদের শিপিং এজেন্টের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শরিফ জাহিদুল করিম অমিত আরো জানান, মোংলা বন্দর চ্যানেলে থাকা জাহাজটিতে এনিয়ে ৩ দফায় ডাকাতরা হানা দিয়ে লুটপাট চালিয়েছে। সর্বশেষ সোমবার ভোর রাতে জাহাজের প্রায় ২২ লাখ টাকার মালামাল অস্ত্রের মুখে লুট করে ডাকাতরা। তিনি বলেন, এ বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডসহ অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফট্যানেন্ট কমান্ডার হারুন অর রশীদ বলেন, কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে লুণ্ঠিত মালমার উদ্ধার ও ডাকাত দলকে ধরতে অভিযান শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১১

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১২

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৩

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

১৪

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

১৫

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১৮

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১৯

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০