বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ মে ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পার্টিতে একসঙ্গে শাকিব-শ্রাবন্তী-জয়া-শুভশ্রী

ডেস্ক রিপোর্ট: ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন চললেও সেই আবহাওয়া যেন সিনেমার ওপর প্রভাব না ফেলে, সে বিষয়ে সতর্ক দুই বাংলার প্রযোজক-পরিচালকরা।

আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা। যে ছবির কাজে বেশ কিছুদিন ধরেই ভারতে আছেন পরিচালক রায়হান রাফী।

গত সপ্তাহান্তে প্রযোজক মহেন্দ্র সোনি আর শ্রীকান্ত মোহতার উদ‍্যোগে একটা পার্টিতে দেখা গেল রাফীকে। যেখানে সঙ্গে ছিলেন শাকিব আর জয়া।

সম্প্রতি একটি ইভেন্টে কলকাতায় যাওয়ার কথা ছিল অভিনেতা চঞ্চল চৌধুরীর। তবে শেষ মুহূর্তে অভিনেতা ভারতে আসা বাতিল করেছেন। চঞ্চল না গেলেও জয়া ভারতে গিয়েছেন শুটিং করতে।

টলিউডের সুপারহিট সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ তৈরি করার পর পরিচালক কৌশিক গঙ্গোপাধ‍্যায় এবার হাত দিচ্ছেন ‘অর্ধাঙ্গিনী টু’ তৈরির কাজে। সামনেই তার ঘোষণা পর্ব রয়েছে। সেই ছবির কাজের জন‍্যও জয়া এখন ভারতে।

শাকিব-জয়ার সঙ্গে টলিউডের এই পার্টিতে ছিলেন প্র‍যোজক শ্রীকান্ত মোহতা, পরমব্রত চট্টোপাধ‍্যায় ও অনির্বাণ ভট্টাচার্য। শাকিব খানের পাশে দেখা গেছে দুই নায়িকা শুভশ্রী গাঙ্গুলি আর শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়কে।

শাকিব খানের সঙ্গে কাজ করেছেন দুই নায়িকাই। তবে তাণ্ডবেও তারা থাকছেন কি না, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পার্টির যে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, সেখানে ভারতের এই দুই নায়িকার পাশেই দেখা গেল শাকিবকে। পার্টিতে আমন্ত্রিতের তালিকায় আরও ছিলেন রাজ চক্রবর্তী, গৌরব চট্টোপাধ‍্যায় থেকে অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায়।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি ‘তাণ্ডব’। শাকিব-জয়া ছাড়াও ছবিতে রয়েছেন সাবিলা নূরসহ একঝাঁক তারকা। ইতোমধ্যেই সিনেমার দেড় মিনিটের টিজর ঝড় তুলেছে দুই বাংলায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!