বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ মে ২০২৫, ১১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে প্রায় ৪শ বিঘা মৎস্য ঘের প্লাবিত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনিতে কপোতাক্ষ নদের উপকূল রক্ষা রিং বাঁধের প্রায় ৯ মিটার এলাকা জুড়ে ভেঙে অন্তত ৪০০ বিঘা মৎস্য ঘের পানিতে প্লাবিত হয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছে অর্ধ শতাধিক মৎস্য চাষী। প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৮ মে) দুপুরে প্রবল জোয়ারে আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুবেদখালী এলাকার কপোতাক্ষ নদের উপকূল রক্ষা রিং বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। তবে ওয়াপদা বাঁধ থেকে এ রিং বাঁধের দূরত্ব থাকায় সাধারণ মানুষের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে দরগাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল জানান, বুধবার দুপুরের জোয়ারে নদী খনন করে তৈরি করা রিং বাঁধ ভেঙ্গে যায়। এতে ৪’শ বিঘার অধিক মৎস্য ঘের পানিতে ভেসে গেছে। কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষীরা।

স্থানীয় সাংবাদিক সোহারাব হোসেন জানান, দুপুরের জোয়ারের তোড়ে তার এলাকার সুবেদখালী নামক স্থানে কপোতাক্ষ নদের উপকূল রক্ষা রিং বাঁধের প্রায় ৯ মিটার এলাকা জুড়ে ভেঙে পানিতে তলিয়ে গেছে। রাতের জোয়ার আসার আগে এ ভাঙন আটকাতে না পারলে ওয়াপদা রাস্তা ভেঙে দরগাপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আশাশুনি উপজেলার উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম বজানান, এটা মূলত ওয়াপদার বাঁধ না, কপোতাক্ষ নদ খননের ফলে সৃষ্টি হওয়া একটি রিং বাঁধ। দুপুরের জোয়ারে পানির চাপে রিং বাঁধটি ভাঙ্গার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় জানান, রিং বাঁধ ভাঙ্গার খবর পাওয়া মাত্রই আমি পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০