বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৯ মে ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপযুক্ত নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই: জিএম কাদের

ডেস্ক রিপোর্ট: আগামীতে উপযুক্ত নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, আমরা বার বার বলে আসছি, সরকারে থেকে দল গঠন করা যাবে না। অথচ এই সরকার দল গঠন করেছে। আইনগত বৈধতা না থাকলেও সরকারি পৃষ্ঠপোষকতায় তারা দলীয় কার্যক্রম পরিচালনা করছে। সব জায়গায় তাদের প্রায়োরিটি দেওয়া হচ্ছে। সামনে নির্বাচন হলে কীভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে? এজন্য আমরা বিশ্বাস করি উপযুক্ত নির্বাচন দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই এবং সরকারের ইচ্ছাও নেই।

দেশ এক মহাদুর্যোগময়কাল পার করছে উল্লেখ করে জিএম কাদের বলেন, সামনের দিনে মহাবিপদের আশঙ্কা করছি। দেশ ভালোভাবে চলছে না। সবদিক থেকে সবকিছু বন্ধ হয়ে পড়ছে, সবকিছু ভেঙে পড়ছে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বুঝে করছেন নাকি না বুঝে করছেন জানি না। কিন্তু উনি এবং ওনার সঙ্গে যারা তরুণ নেতৃত্ব, যাদের উনি ওদের অভিভাবক ও নিয়োগকর্তা হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন, তারা মিলে দেশকে বিভক্ত করে ফেলছে। এই বিভক্তি দিনে দিনে খুব শক্তিশালী হচ্ছে এবং একজনের ওপর আরেকজনের সরাসরি একটি সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ রাজনীতির উদাহরণ টেনে জিএম কাদের বলেন, সেখানে কালো এবং সাদা দুটো আলাদা শ্রেণির বিভক্তি করা হয়েছে। এদেশেও ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা শক্তি আর ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে আরেকটা বিভক্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা, তারা হোয়াইট এবং ফ্যাসিবাদের দোসর যারা তারা ব্ল্যাক। এই ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে আইন প্রয়োগের ভিন্নতা দেখা দিয়েছে। রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা এসবের তীব্র নিন্দা জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০