বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩০ মে ২০২৫, ২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘দেব তিনটা প্যান্ট পরে কাঁপছে, আমি স্কার্ট পরেও হাসছি’

বিনোদন ডেস্ক: এক সময় দর্শকদের মাতিয়ে রাখা দেব-কোয়েল জুটি ‘পাগলু’, ‘পাগলু ২’, ‘মন মানে না’, ‘হিরোগিরি’, ‘রংবাজ’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে। উত্তম-সুচিত্রা, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির মতোই দেব-কোয়েলকে আপন করে নিয়েছিলেন দর্শক-অনুরাগীরা। পর্দায় তাদের বন্ধুত্ব যে অফস্ক্রিনেও অটুট, তার ঝলক সম্প্রতি সরস্বতী পূজাতেও দেখা গেছে।

এবার ‘সোনার কেল্লায় যকের ধন’ মুক্তির প্রাক্কালে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী কোয়েল মল্লিক ফিরে গেলেন তার সোনালী দিনের স্মৃতিকাতরতায়, বিশেষ করে ‘মন মানে না’ সিনেমার শুটিং করার দিনগুলোতে।

সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সোনার কেল্লায় যকের ধন’ সিনেমার শুটিংয়ের সময় কোয়েল মল্লিক রাজস্থানের ঠান্ডায় সোয়েটার পরার সুযোগ পেয়েছেন। অথচ একসময় তাকে হাড়কাঁপানো ঠান্ডায় সুইজারল্যান্ডের শুট করতে হয়েছে।

সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কোয়েল রসিকতা করে বলেন, ‘সুইজারল‌্যান্ডে শিফন শাড়ি, রাজস্থানে সোয়েটার এটা অন‌্যরকম একটা অভিজ্ঞতা। এই ছবিতে যেমন রাজস্থানের ঠান্ডায় সোয়েটার পরতে পেরেছি, সেটাই যেন একটা বিলাসিতা।’

তার কথায়, ‘এতবার সুইজারল্যান্ডে গান শুট করেছি, আমরা প্রায় বলতাম এবার অন্তত ঠান্ডায় শুট করো না। দেব হয়তো জিনসের তলায় তিনটা প‌্যান্ট পরে কাঁপছে আর এদিকে আমি স্কার্ট পরেও হাসছি।’

শেষে বলেন, ‘দশ বছর আগে, ঠান্ডায় সুইজারল‌্যান্ডে হাড় কাঁপানো শীতে ছোটো জামা, স্কার্ট পরে হাসছি, গাইছি, নাচ করছি। যেই শট কাট হচ্ছে, কম্বলের তলায় ঢুকে যাচ্ছি। গরম পানি, কফি খাচ্ছি, এটাও এক অভিজ্ঞতা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

১০

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১১

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১২

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১৩

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৪

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৫

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৬

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৭

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৮

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৯

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

২০
error: Content is protected !!