বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ মে ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আবারো একসঙ্গে শাকিব খান-নাবিলা

বিনোদন ডেস্ক | আলোচিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান মাসুমা রহমান নাবিলা। এরপর তাকে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় দেখা যায়।

এই সিনেমার শুটিং সেটেই নাকি শাকিবকে প্রথম দেখেছিলে এই অভিনেত্রী।
সে সময় শাকিব নিয়ে নাবিলা বলেছিলেন, শাকিব খানের সঙ্গে আমার প্রথম সেটেই দেখা হয়েছিল। প্রথম দেখাতেই তার তুফান-এর লুকটা ছিল। প্রথম দেখেই মনে হয়েছিল, তিনি অনেক সুন্দর। তিনি আমাদের মতোই। তিনি স্টার, সুপারস্টার-মেগাস্টার, তিনি ধরাছোঁয়ার বাইরে, তাকে কোথাও সহজে দেখা যায় না, উনি আমাদের মতোই একজন সহজ মানুষ। তার সঙ্গে বসে আমি গল্প করতে পারি।

তবে বেশ নার্ভাস ছিলেন সে কথাও জানিয়েছিলেন নাবিলা। তার কথায়, একটু নার্ভাসনেসও ছিল। সিনেমার শেষ দৃশ্যটাই সবার আগে শুটিং হয়েছে। তিনি শুটিংয়ে সাহায্য করেছেন। তবে তিনি একটু অন্তর্মুখী। কিন্তু সহ-অভিনেতার সঙ্গে আমার বন্ডিংটা দরকার ছিল।

সেই শাকিবের সঙ্গে আবার স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন নাবিলা। তবে এবার সিনেমার পর্দায় নয়। এবার দুজনকে দেখা যাবে একটি টেলিভিশন শোতে। যেখানে একজন অতিথি, আরেকজন থাকবেন উপস্থাপনার দায়িত্বে।

জানা গেছে, আসন্ন ঈদের একটি অনুষ্ঠানে নাবিলার অতিথি হিসেবে দেখা যাবে শাকিব খানকে। এ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে।

শুটিং সেট থেকে একসঙ্গে তোলা একটি ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন নাবিলা। আর ক্যাপশনে বলেন, এটা আমার সহকর্মীর সঙ্গে একটি বাধ্যতামূলক ছবি। আজ ঈদের একটি শোতে আমার অতিথি হয়েছেন মেগাস্টার শাকিব খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!