বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩০ মে ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোয়ালডাঙ্গা ছ’মিল মোড়-তেতুলিয়া ব্রীজ সড়ক ‌‘সংকোচিত’ করার অভিযোগ

ডেস্ক রিপোর্ট: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গার ছ’মিল মোড় থেকে তেতুলিয়া ব্রীজ অভিমুখে এলজিডির সড়ক সংকোচিত করার অভিযোগে সংস্কার কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। তাদের অভিযোগ, সড়কটির প্রস্থ ১৫ ফুট, কিন্তু রাস্তা সংকোচিত করে সংস্কার করা হচ্ছে ১২ ফুট।

বড়দল ইউনিয়ন যুবদলের নেতা শরিফুল ইসলাম, ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর, গোয়ালডাঙ্গা আল-আমিন যুব সংঘের সভাপতি ও সাংবাদিক এস এম শরিফুল ইসলাম শরীফ, হাফেজ রুহুল আমিনসহ স্থানীয়রা জানান, দীর্ঘদিন রাস্তাটি পড়ে ছিল। এই রাস্তা দিয়ে সাতক্ষীরা জেলার আশাশুনির দক্ষিণ অঞ্চল বিশেষ করে প্রতাপনগর, পার্শ্ববর্তী তালা উপজেল, খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলার যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। দীর্ঘদিন পরে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হলেও ১৫ ফুটের রাস্তায় এখন ১২ ফুটে এজিং করা হচ্ছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সরদার এন্টার প্রাইজের মালিক মুকুল সরদার জানান, গোয়ালডাঙ্গা ছমিল মোড় হতে তেতুলিয়ার ব্রিজ পর্যন্ত ৬৫০ মিটার রাস্তাসহ কাদাকাটি-হলদেপোতার আড়াই কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ ১ কোটি ৬৫ লক্ষ টাকা। তিনি আরো বলেন, ১২ ফুট ২ ইঞ্চি করে কাজ করার কথা কিন্তু আমার মিস্ত্রীরা মনে হয় ব্রিজের ওখানে রাস্তাটি একটু ছোট করে ফেলেছে। স্থানীয় লোকজন এসে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। আমি আমার মিস্ত্রীদের বলে দিয়েছি ব্রিজের ওখানে একটু রাস্তা চওড়া করে কাজ করার জন্য।

এলজিইডির প্রকৌশলী অনিন্দ্য দেব জানান, গোয়ালডাঙ্গা টু হলদেপোতা রোডের আড়াই কিলোমিটার রাস্তা ১২ ফুট ২ চওড়া। সরকারিভাবে এটাই এস্টিমেট করা। স্থানীয় লোকজন কাজটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। যেহেতু প্রতিবন্ধকতা এসেছে আমি ঠিকাদারকে বলে দেব টার্নিং রাস্তাটুকু চওড়া করে দেওয়ার জন্য।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, প্রাণহানি ছাড়াতে পারে ১০ হাজার

হাইতিকে বিদায় করে নকআউটে মরক্কো

নেইমারের ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে দিলো ব্রাজিল

সুশাসন নিশ্চিত না হলে বিএনপি-জামায়াতের পরিণতিও ভালো হবে না: ইজ্জত উল্লাহ

আশাশুনিতে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ

সাতক্ষীরার ডিসির খণ্ডিত বক্তব্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা!

শতবর্ষী আছিয়া বেগমের বাড়িতে পৌঁছালো সদর উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা

লবণসহিষ্ণু গাছের চারা বিতরণ

১০

স্ত্রীকে ছেড়ে কতদিন প্রবাসে থাকা জায়েজ?

১১

কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

১২

দেবহাটায় তাজিয়া মিছিল

১৩

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১৪

তালায় ৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৫

আইসিসি র‍্যাংকিংয়ে নাসুমের বিশাল উত্থান, উন্নতি হৃদয়-সাইফদেরও

১৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

১৭

আর্জেন্টিনায় মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

১৮

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

১৯

দেবহাটায় ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠনে কর্মশালা

২০
error: Content is protected !!