বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুন ২০২৫, ২:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় রেলপথ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: অনুমোদন পাওয়ার পরও বাস্তবায়ন না হওয়া নাভারণ-মুন্সিগঞ্জ ব্রডগেজ রেললাইন দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন ও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ব্রডগেজ রেললাইন প্রকল্প অনুমোদন করা হলেও দীর্ঘদিন রেলপথ থেকে বঞ্চিত সাতক্ষীরাবাসী। জেলাবাসীর এই ন্যায্য দাবি পূরণে সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

বক্তারা আরও বলেন, আগামী ২৩ জুনের মধ্যে রেলপথ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা ও ডুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. ওসমান আলী। সঞ্চালনা করেন সংগঠনের প্রধান সংগঠক নাহিদ হাসান।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশতি, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শহর জামায়াতের নায়েবে আমীর ও সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলু, শহর জামায়াতের সেক্রেটারি মো. খোরশেদ আলম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের জেলা সহ-সভাপতি আবু সাইদ বিশ্বাস, পাবলিক লাইব্রেরির সেক্রেটারি কামরুজ্জামান রাসেল, জাগপার কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মো. আব্দুর রহিম, রেল আন্দোলনের সাদিকুর রহমান, নাজমুল হোসেন রনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শারাফাত হোসেন, সংগঠক আল ইমরান ইমু, মো. নুরুন্নবী, আব্দুল্লাহ আল মাসুদ, মুজাহিদ বিন ফিরোজ, নাঈম হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে একই দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। #

৩.৬.২৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১০

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১১

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

১২

হাসানের ক্যারিয়ার সেরা ৬ উইকেট, ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

১৩

ব্রিটিশ রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা

১৪

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

১৫

পাইকগাছায় ভুল বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে আইনি নোটিশ

১৬

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

১৭

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

১৮

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

সাভারে জেএমবির আস্তানা!

২০
error: Content is protected !!