
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কুশুলিয়া গরুর হাটে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। হাটে বিভিন্ন জাতের গরু, মহিষ ও ছাগল উঠলেও দেশি গরুর আধিপত্য দেখা গেছে।
কুশুলিয়া হাটে গিয়ে দেখা যায়, হাটে পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে চাহিদার তুলনায় দাম কিছুটা বেশি।
স্থানীয় গরু বিক্রেতা মনির হোসেন জানান, আমরা স্থানীয়ভাবে দেশি জাতের গরু লালন-পালন করি। এবার দাম মোটামুটি সন্তোষজনক।
অন্যদিকে, এক ক্রেতা বলেন, গরুগুলো দেখতে ভালো এবং সুস্থ। তবে দামের ক্ষেত্রে এখনো একটু উচ্চ মনে হচ্ছে। সময় গেলে হয়তো কিছুটা কমে আসবে।
হাট কর্তৃপক্ষ আশা করছেন, ঈদের আগের শেষ কয়েক দিনে বেচাকেনা আরও বাড়বে। পশু পরিবহণ, নিরাপত্তা ও স্বাস্থ্য পরীক্ষা—সব দিকেই নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে হাট কমিটি।
মন্তব্য করুন