বাংলাদেশ, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৪ জুন ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসির কাজ গেজেট প্রকাশ, শপথ পড়ানো নয়: ইশরাক ইস্যুতে সানাউল্লাহ

ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশনের (ইসি) কাজ গেজেট প্রকাশ করা, শপথ পড়ানো নয় বলে মন্তব্য করেছেন সংস্থাটির কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার (৪ জুন) বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ইস্যুতে এ মন্তব্য করেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ইশরাকের ইস্যুতে কমিশন তার দায়িত্ব সম্পন্ন করেছে গেজেট প্রকাশের মাধ্যমে।

নির্বাচন কমিশনের কাজ শপথ পড়ানো নয়, গেজেট প্রকাশ করা। গেজেটের বাইরে নির্বাচন কমিশনের আর কিছু করার নেই বলেও মন্তব্য করেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, গেজেটের পরই স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছিল। এ নিয়ে আর কথা বলতে চায় না ইসি।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

২০২৪ সালের জুলাই- আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে। নির্বাচন কমিশনও ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে।

তবে তাকে শপথ পড়ানোর দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন ইশরাকের সমর্থকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

১০

লিটনকে নিয়ে শঙ্কা, দলে ডাক পেলেন সৌম্য

১১

ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

১২

নকআউটের আগেও অনিশ্চিত, নেইমারকে নিয়ে কাটছেই না ধোঁয়াশা

১৩

রামিসা হত্যা: দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

১৪

যুক্তরাষ্ট্রের মাটিতে গোল, ‘গান-ফায়ারিং’ উদযাপন ইরানি ফুটবলারের

১৫

কোন কোন বিষয়ে একমত যুক্তরাষ্ট্র-ইরান, কী ঘটবে এখন?

১৬

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৭

মাগুরার জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

১৮

জেলেখালী ভাই ভাই সংঘের উদ্যোগে ফুটবল বিতরণ

১৯

পাইকগাছায় হাসান কিং হত্যা মামলায় সাবেক ছাত্রনেতা রিমান্ডে

২০