বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ জুন ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা-৪ আসনের সাবেক ৩ এমপিসহ ২৯ জনের নামে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মামলা

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন, এস এম জগলুল হায়দার ও এইচ এম গোলাম রেজা এবং শ্যামনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদুজ্জামান সাঈদসহ ২৯ জনের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) শ্যামনগর উপজেলার যাদবপুর গ্রামের মাসুম বিল্লাহ শ্যামনগর থানায় মামলাটি দায়ের করেন।

এতে আসামিদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্র, সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে অপপ্রচার, অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য হেফাজতে রাখাও অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্যান্য আসামিরা হলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স ম আব্দুস সাত্তার, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ভুরুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, কাশিমাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান বাবলু, কৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবলীগ নেতা গোলাম মোস্তফা বাংলাসহ ২৯ জন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুর কবীর মোল্লা জানান, এ মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক স ম আব্দুস সাত্তারসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০