ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৮ জুন) স্কুলের অডিটোরিয়ামে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক নিলিপ কুমার মল্লিক, বর্তমান প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, শিক্ষক শ্যামা প্রসাদ বসু, আব্দুর রহিম, মো. মোস্তাফিজুর রহমান, কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সফিকুল ইসলাম, শিক্ষক মো. মুকুল হোসেন প্রমুখ।
প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সাইফুল্লাহ সরদার, অলিউর রহমান সুমন, মোঃ হাফিজুর রহমান, শেখ ইউনুস আলী, মহিনুর ইসলাম, ইয়াছিন আরাফাত, মোঃ আতিউর রহমান, মাহমুদুল হাসান, কবিরুল ইসলাম সুজন, বজলুর রহমান লিটন, মনজুরুল ইসলাম, সুলতান মাহমুদ, আল আমিন, মোখলেসুর রহমান, সাদ্দাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা স্মৃতিরোমন্থন করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
জাকজমকপূর্ণ এই পুনর্মিলনীতে সঙ্গীতা অনুষ্ঠান, খেলাধূলা, হাড়ি ভাঙার প্রতিযোগিতা অন্যমাত্রা যোগ করেছিল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও দ্য এডিটরস এর প্রতিবেদক, সাংবাদিক মেহেদী হাসান শিমুল হোসেন।
মন্তব্য করুন