বাংলাদেশ, সোমবার, ২৫ মে ২০২৬
১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
১০ জুন ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা

ডেস্ক রিপোর্ট: ‌‘পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়’ এমনই সুর ও ছন্দের আবেশ ছড়িয়ে ফেলে আসা অতীতের সোনালী দিনগুলোর স্মৃতিচারণের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যায়লে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

ঈদের দ্বিতীয় দিন রবিবার (০৮ জুন) দিনব্যাপী নান্দনিক এ আয়োজনে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, প্রিয় শিক্ষকদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণে মুখর ছিল দিনটি। কেউ কেউ স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। বলেন— সেই চাচের বেড়ার স্কুলটি আজ চারতলা ভবনে শোভা ছড়াচ্ছে। বিদ্যালয়টি আজ হাঁটি-হাঁটি পা-পা করে ৩৮টি বছর সভ্যতার ফুল ফুটিয়ে এগিয়ে চলছে উন্নয়ন আর অগ্রগতির মহাসড়কে। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি যারা অবদান রেখেছেন তাঁদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বক্তারা।

‘যেথায় থাকুক যে যেখানে, বাঁধন হবে প্রাণে প্রাণে’ ছাত্র জীবনের সেই দূরন্তপনার কথা স্মরণ করে অনেকেই বলেন — দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না- সেই-যে আমার নানা রঙের দিনগুলি’ ।

বলেন— বিদ্যালয়ের অনেকেই আজ মানবিকতার জ্যোৎস্না বিধৌত পথে দ্যুতি ছড়িয়ে দেশ ও দশের সেবায় নিয়োজিত। তাঁদের গৌরবগাঁথা অবদানে আজ আমরা ধন্য। তাঁদের কৃতিত্ব আমাদের আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে। সকলের পারস্পরিক সহযোগিতায় এগিয়ে যাবে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়— এ প্রত্যাশাদীপ্ত আলোকের ঝরণাধারায় আমরা বারবার মিলিত হবো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে ও রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সভাপতি সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক অ্যাড. কিনুকৃষ্ণ মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক মঙ্গল কুমার সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক হরেন্দ্র নাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক রবিউল ইসলাম, বিধান সরকার। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে অনুভূতি প্রকাশ করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুভাষ মন্ডল, প্রাক্তন ছাত্র লাবসা ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল, প্রাক্তন ছাত্র নগরঘাটা ইউপি সদস্য লক্ষিকান্ত সরকার, প্রাক্তন ছাত্র আর কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কনেক বৈরাগী, প্রাক্তন ছাত্রী সুন্দরবন টেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রাজিয়া সুলতানা, প্রাক্তন ছাত্র সনজীব কুমার মন্ডল, আবু তাহের, আহসান আজিম লাভলু, কাজী আব্দুল আজিম, শাহানুজ্জামান লাল্টু, আতিক আহসান, ফারুখ হোসেন, হামিদুর রহমান, সুলাইমান আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র নগরঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীবপদ মন্ডল, আলিমুজ্জামান, প্রাক্তন ছাত্রী পলিনা খাতুন, নাহিদ জাহান, স্বপ্না মমতাজ, ফরিদা পারভিন ডলি, ফারজানা ইয়াসমিন মিতা, ঐশী, প্রাক্তন ছাত্র কিবরিয়া হোসেন, রবিউল ইসলাম রুবেল, মোজারুল ইসলাম, আলতাফ হোসেন, হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সজিব, ওবায়দুল ইসলাম, হাসানুজ্জামান, বাহাউদ্দীন, বাশারুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক রঘুনাথ সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো মূল্যে পাংসের খালে নাব্যতা ফেরানোর দাবি

এসপিএল টি-২০ ক্রিকেটে শিরোপা জিতলো নওয়াবেকী সারা ওরিয়েন্স

কেশবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

কালশী বস্তিতে আগুন

আশাশুনিতে জামায়াতের উদ্যোগে পথচারীদের পানি পান কর্মসূচি

আশাশুনি উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

মার্কিন চুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইনভলভ করা হয়নি: তৌহিদ হোসেন

সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশ সফরে নেই কামিন্স-স্টার্ক-হ্যাজেলউড, কারণ জানালেন অজি কোচ

১০

বাড্ডায় চিপস তৈরির কারখানায় আগুন, ২ কর্মচারী নিহত

১১

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নান্নুসহ ৮ জন, সরে দাঁড়ালেন ৩ প্রার্থী

১২

এক ফ্রেমে সৌন্দর্য আর সরলতা, নতুন লুকে মিম

১৩

৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

১৪

বাংলাদেশে দলে ফিরলেন জিকো, নতুন মুখ স্বাধীন

১৫

আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ : তৌহিদ হোসেন

১৬

নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে দেবহাটায় মানববন্ধন

১৭

আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১৮

রাস্তা কেটে জঙ্গল সলিমপুরে র‌্যাব ক্যাম্পে হামলা

১৯

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৪৫

২০
error: Content is protected !!