বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ জুন ২০২৫, ৬:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউনূস-তারেক বৈঠক সংকট নিরসনে ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে: ফখরুল

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে বলে উল্লেখ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বৈঠকে নতুন ‘ডাইমেনশন’ সৃষ্টি হতে পারেও মনে করেছেন তিনি।

মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি (ইউনূস) যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে।

তিনি বলেন, এ মিটিংয়ের জন্য আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে, এটি বাংলাদেশের যে রাজনৈতিক সংকট তা কাটাতে পজেটিভ ভূমিকা রাখতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সাম্প্রতিককালের রাজনৈতিক যে প্রেক্ষাপট, তাতে এ বৈঠক একটি বড় ইভেন্ট। এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে।

বিএনপি মহাসচিব বলেন, এ বৈঠকটি হলে অনেক সমস্যার সমাধান হতে পারে। অনেক কিছু সহজ হয়ে যেতে পারে। নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। সম্ভাবনা অনেক। এখন সেটা নির্ভর করবে আমাদের নেতাদের (ড. ইউনূস-তারেক রহমান) ওপর, তারা কীভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। আমরা আমাদের দলের তরফ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অথোরিটি দিয়েছি, তার সাফল্য প্রার্থনা করেছি।

মির্জা ফখরুল বলেন, এটা (বৈঠক) আমরা বেশ কয়েকদিন আগে থেকেই যখন থেকে প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে তখন থেকেই মোটামুটি আলোচনা হচ্ছিল যে, সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন একটা সাক্ষাৎ হতে পারে। এটার একটা সম্ভাবনা তখন থেকেই শুরু হয়েছিল। এখন এটি ম্যাচিউর হয়েছে।

তিনি আরও বলেন, গতকাল (সোমবার) রাতে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিংও হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব মিটিংয়ে সভাপতিত্ব করেন। উনাকে (তারেক রহমান) ফরমালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। ১৩ তারিখ (শুক্রবার) স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বৈঠকের সময় দেওয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাৎ হওয়াটা আমি বড় ইভেন্ট বলে মনে করি। ইটস অ্যা মেজর পলিটিক্যাল ইভেন্ট। আমার মনে হয়, এই সময়ের মধ্যে সবচেয়ে ইমপোরটেন্ট ইভেন্ট। আমি মনে করি, জাতীয় এবং আন্তর্জাতিকভাবেও এই বৈঠকের গুরুত্ব অনেক বেশি।

বাংলাদেশে জাতীয় নির্বাচনের রোডম্যাপ বা সময় নিয়ে সম্প্রতি অন্তর্বর্তী সরকার ও বিএনপি বিপরীতমুখী অবস্থানে রয়েছে। অন্তর্বর্তী সরকার শুরুতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বললেও কয়েক দিন আগেই ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। যদিও বিএনপি শুরু থেকেই এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছে।

এবার লন্ডনে ১৩ জুনের বৈঠকে দুই নেতার মধ্যে আগামী জাতীয় নির্বাচন, দেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং কৌশলগত বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১১

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১২

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১৩

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১৪

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৫

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৬

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৭

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৮

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৯

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

২০
error: Content is protected !!