বাংলাদেশ, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১১ জুন ২০২৫, ১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ড. ইউনূস-তারেকের বৈঠকে অতিরিক্ত উপস্থিতি নিয়ে কনক সরওয়ারের উদ্বেগ

অনলাইন ডেস্ক: লন্ডনে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি সম্ভাব্য বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এই বৈঠকে বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার যোগদানের গুঞ্জন উঠেছে, যা নিয়ে উদ্বেগ ও সন্দেহের জন্ম দিয়েছে। তবে, কারা এই বৈঠকে অংশ নিতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (১১ জুন) প্রবাসী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ড. কনক সরওয়ার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই বিষয়টি সামনে আনেন।

তিনি তার পোস্টে উল্লেখ করেন যে, ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে যোগ দিতে বিএনপির বেশ কয়েকজন নেতা লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বলে শোনা যাচ্ছে। তবে, তিনি এও উল্লেখ করেন যে, কারা যাচ্ছেন, সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়।
ড. কনক সরওয়ার তার পোস্টে এই সম্ভাব্য পরিস্থিতিকে ‘উদ্বেগের’, ‘সন্দেহের’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করেন যে, এই বৈঠক কেবল দুই নেতার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত।

তার মতে, অতিরিক্ত কারো উপস্থিতি বৈঠকের গোপনীয়তা ও স্বাভাবিকতাকে ব্যাহত করতে পারে।
ড. কনক সরওয়ার তার ফেসবুকে লেখেন, ‘ড. ইউনূসের সঙ্গে লন্ডনে অনুষ্ঠিতব্য তারেক রহমানের বৈঠকে যোগ দিতে বিএনপির কোন কোন নেতা নাকি লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন! তবে কে কে যাচ্ছেন এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি! যদি এমন হয় বিষয়টি উদ্বেগের! সন্দেহের এবং উদ্দেশ্যপ্রণোদিত! আমি মনে করি, এই বৈঠক শুধুই দুই নেতার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। অতিরিক্ত কারো উপস্থিতি বৈঠকের গোপনীয়তা ও স্বাভাবিকতা ব্যাহত করতে পারে…।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমের শুরুতেই দুর্যোগের ধাক্কা, দুবলার চরে শুঁটকি উৎপাদন ব্যাহত

১

কালিগঞ্জের কৃষ্ণনগরে মৎস্যজীবী দলের কমিটি গঠন

২

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ

৩

আসন্ন সাতক্ষীরা পৌর নির্বাচনে অংশ নিতে চান মৌমি কুইন সাথী, মতবিনিময়

৪

দেবহাটায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

৫

উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ৬ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

৬

থমকে আছে কেওড়াকাটা পর্যটন কেন্দ্রের ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ

৭

‘ডাকাতির ভয়ে আব্বা বাদায় যেতে পারে না, আমাগো বাঁচাও’

৮

বিশ্বমঞ্চে সাতক্ষীরার উপকূলীয় জলবায়ু সংকট তুলে ধরবেন জান্নাতুল নাঈম

৯

জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার নিয়ে শ্যামনগরে কুইজ

১০

সরকারি-বেসরকারি সেবাদাতাদের মানবাধিকার সুরক্ষায় ভূমিকা বিষয়ক মতবিনিময়

১১

তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের গোলাগুলি, নিহত ২

১২

একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬

১৩

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে দেশের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

১৪

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

১৫

নভেম্বরের জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

১৬

শ্যামনগরে দখল হওয়া স্কুলের জায়গা ফেরত পেতে রাস্তায় শিশু শিক্ষার্থীরা

১৭

বিজয়ের পথে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন

১৮

মোটরসাইকেল চালকদের জন্য বড় সুখবর

১৯

তালা বাজারের অবৈধ ৫টি দোকান উচ্ছেদ

২০