বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৪ জুন ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঠেকানো গেল না পাইরেসি, ‘তাণ্ডব’ দেখা যাচ্ছে অনলাইনেই

বিনোদন ডেস্ক: প্রেক্ষাগৃহে যখন ঝড় তুলেছে শাকিব খানের ‘তাণ্ডব’, তখনই আবারও পাইরেসির শিকার হলো সিনেমাটি। বুধবার বিকেল থেকেই অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে পড়েছে ছবির ‘এইচডি’ প্রিন্ট ভার্সন।

সিনেমাসংশ্লিষ্টদের নানা অনুরোধের সত্ত্বেও ঠেকানো গেল না পাইরেসি। ফলে আরও একবার ক্ষতির মুখে পড়ল শাকিব খানের ছবি। মুক্তির প্রথম সপ্তাহ পার না হতেই অনলাইনে দেখা যাচ্ছে সিনেমাটি।

এবারের ঈদে যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনার সৃষ্টি করেছে শাকিব খানের ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তির প্রথমদিন থেকেই চুটিয়ে ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা তাণ্ডব দেখতে হুমড়ি খেয়ে পড়ছে। বাণিজ্যিক ছবির সকল মসলাই যেন রয়েছে শাকিবের এই সিনেমায়।

পরিচালক-প্রযোজকরা যখন আরও একটি ব্লকবাস্টার সিনেমার আশায় বুক বাঁধছেন, তখনই পাইরেসির শিকার হলো তাণ্ডব। ফেসবুকে বিভিন্ন আইডি, গ্রুপেও দেখা যাচ্ছে সিনেমার এইচডি ক্লিপ।

ধারণা করা হচ্ছে, দেশের বাহির থেকেই হয়তো সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে। কারণ সম্প্রতি বাংলাদেশের বাইরেও কয়েকটি দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে।

এ বিষয়ে শনিবার দুপুরে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়, নির্মাতা রায়হান রাফীর সঙ্গে। কিন্তু পাইরেসির বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

প্রসঙ্গত, ‘তাণ্ডব’ রায়হান রাফীর সপ্তম সিনেমা। শাকিব খানের সঙ্গে এটি তার দ্বিতীয় কাজ। এর আগে এই জুটিকে ‘তুফান’ সিনেমায় দেখা যায়, যেটি দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল।

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুল‌কে এম‌পি পদ ছাড়‌তে বল‌লো জামায়াত

এবার ইসি আনোয়ারুল বললেন ‘তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে’

আগামী বছরের প্রথমেই ইউপি নির্বাচন

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা

গাজী নজরুল পদ হারালে এমপি নির্বাচন করবেন হিরো আলম

‎’বহিপীর’ থেকে সাতক্ষীরা-৪: ধর্ম, ক্ষমতা ও নারী শোষণের সমীকরণ || ‎তারিক ইসলাম

গাজী নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা : আসামি আমিনুর কারাগারে

আশাশুনিতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

দেবহাটায় ৩ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভা

১০

তালায় নারী অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সম্মেলন

১১

ইতালিতে বনি আমিনকে পেটালেন প্রবাসী যুবকরা

১২

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংলাপ

১৩

বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

১৪

গোপালগঞ্জ আদালতে নারী আইনজীবীর মাথা ফাঁটালেন বিচারক

১৫

জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের

১৬

এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত

১৭

শ্যামনগরে ৩৮৫০ কেজি শামুক জব্দ

১৮

কালিগঞ্জে সরকারি কাজে বাধা, এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

১৯

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

২০
error: Content is protected !!