বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুন ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | ভারতে এবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন।

রোববার (১৫ জুন) উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় এই দুর্ঘটনা ঘটে।

হেলিকপ্টারে থাকা লোকজন কেদারনাথ মন্দির দর্শন করে গুপ্তকাশি শহরে ফিরছিলেন।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে বলেছে, ভোর ৫টা ২০ মিনিটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে এতে থাকা ছয় পূণ্যার্থী ও পাইলট নিহত হয়েছেন। যাত্রীদের মধ্যে ২৩ মাসের এক শিশুও রয়েছে। দুর্ঘটনায় সবাই মারা গেছেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ইনস্টাগ্রামে পোস্ট করে বলেন, রুদ্রপ্রয়াগ জেলায় একটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে, যা খুবই দুঃখজনক। আমি সব ভ্রমণকারীর জন্য প্রার্থনা করি।

ধামি বলেন, এসডিআরএফ এবং স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।

হিমালয়ঘেঁষা কেদারনাথ মন্দির পূণ্যার্থীদের জন্য উন্মুক্ত হওয়ার ছয় সপ্তাহের মধ্যে এটি পঞ্চম দুর্ঘটনা। এর আগে গত ৭ জুন কেদারনাথ মন্দিরে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার মহাসড়কে অবতরণে বাধ্য হয়। এতে যাত্রীরা অক্ষত থাকলেও আহত হন পাইলট।

গত বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ভারতের আহমেদাবাদে উড্ডয়নের কিছুক্ষণ পর এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজে থাকা ২৪১ আরোহী ও দুর্ঘটনাস্থলের আরও বেশ কিছু মানুষ প্রাণ হারান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১০

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১১

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১২

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৩

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৪

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৫

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৬

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৭

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৯

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

২০
error: Content is protected !!