বাংলাদেশ, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুন ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকা ছি-ন-তা-ই, আটক ১

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় এক ব্যবসায়ীর সাড়ে তিন লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করেছে সংঘবদ্ধ তিন ছিনতাইকারী। তবে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হন এক ছিনতাইকারী, পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী সাধন দেবনাথ (৪৫) বাঁকা বাজারের একটি ইলেকট্রনিক্স দোকানের মালিক। তিনি জানান, রাতে দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে সরকারি দীঘির পাড় এলাকায় পৌঁছালে তিনজন যুবক তার গতিরোধ করে। এরপর তারা তাকে হাতুড়ি দিয়ে মারধর করে সঙ্গে থাকা ব্যাগ থেকে সাড়ে তিন লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

সাধনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

রাড়ুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম জানান, আটক ব্যক্তির নাম তুহিন দাশ। তাকে গুরুতর আহত অবস্থায় পুলিশি পাহারায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুই ছিনতাইকারীকে ধরতে অভিযান চলছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাচি শিকদার জানান, আহত ব্যবসায়ী সাধন দেবনাথ এবং গণপিটুনিতে আহত তুহিন দাশ চিকিৎসাধীন রয়েছেন। তুহিন দাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি

ধুলিহরে অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা

স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ

নতুন কুঁড়ি স্পোর্টসের কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

ভাদড়া সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

আশাশুনিতে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

বেঁচে আছেন অং সান সু চি, দেখা গেল রেড ক্রস প্রতিনিধির সঙ্গে

১০

পাইকগাছা-কয়রার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

১১

শিক্ষার্থীদের দাবির মুখে ‘যুদ্ধাপরাধীদের’ বিলবোর্ড সরালো রাবি প্রশাসন

১২

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

১৩

মরক্কো থেকে সাঁতরে স্পেনে, প্রাণহানি বেড়ে ৭২

১৪

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূ ও পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

১৫

যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা

১৬

গুমে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ

১৭

দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা

১৮

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

১৯

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

২০
error: Content is protected !!