বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৫ জুন ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবা দিবসে শাকিব খান ও ছেলেদের নিয়ে অপু-বুবলীর পাল্টাপাল্টি পোস্ট

বিনোদন ডেস্ক: বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাবার সঙ্গে কাটানো সুন্দর মুহুর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিচ্ছেন সন্তানেরা। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানও দুই সন্তানের বাবা।

ফলে বিশেষ এই দিনটিতে সন্তানের সঙ্গে কাটানো তার ভালো কিছু মুহূর্ত ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন নায়কের প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী।

রোববার (১৫ জুন) সকালে অপু বিশ্বাস তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় তাদের সন্তান আব্রাহাম খান জয় বাবার কোলে বসে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। পাশে বসে মুগ্ধ দৃষ্টিতে ছেলেকে শুনছেন শাকিব খান।

ক্যামেরার পেছন থেকে অপু প্রশংসা করছেন ছেলের প্রতিভার। শাকিব খুশিতে হাসছেন এবং বলছেন, “ভেরি গুড।” ভিডিওর ক্যাপশনে অপু লেখেন, “বাবা শব্দটা আসে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা থেকে। বাবা-ছেলের এই সম্পর্কটায় যেন কারও কুনজর না লাগে।”

এদিকে অপু বিশ্বাসের সেই পোস্টের কিছুক্ষণ পরই শাকিব খানের সঙ্গে ছেলে শেহজাদ খান বীরের কাটানো সুন্দর কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করেন চিত্রনায়িকা শবনম বুবলী।
যেই ভিডিওতে দেখা যায়, তাদের ছেলে শেহজাদ খান বীর বাবার পাশে বসে কার্টুন দেখছে। শাকিব খান তখনও কিছুটা ঘুমঘুম চোখে, কিন্তু ছেলের সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠেছেন।

এসময় শাকিবকে বলতে শোনা যায়, “তোমার বাবা কে?” অথবা মজার ছলে, “আমরা কোনো গ্রুপের মালিক”। বীরও বাবার সেই প্রশ্নের জবাব দিচ্ছেন মিষ্টিমুখেই।

পাশ থেকে বুবলীকে বলতে শোনা যায়, “বাবাকে পাপ্পা দাও তো।” ছেলের দেয়া চুমুর জবাবে শাকিবও আদরে ছেলেকে চুমু দেন। পুরো মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন অভিনেত্রী নিজেই।

এই ভিডিওটির ক্যাপশনে বুবলী লেখেন, “যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা তার সন্তানের অন্তরে চিরস্থায়ী হয়ে থাকে। বাবা দিবসে সকল বাবাকে জানাই শুভেচ্ছা।”

বাবা দিবসে শাকিব খানের সঙ্গে কাটানো সন্তানদের সুন্দর এই মুহূর্তের ভিডিও দেখে নেটিজেনদের মধ্যেও আলোচনার ঝড় উঠেছে। কেউ বলছেন পারিবারিক ভালোবাসার এই প্রকাশ সুন্দর একটি দৃষ্টান্ত, আবার কেউ কেউ এটিকে ব্যক্তিগত জীবনের প্রতিযোগিতা হিসেবেও দেখছেন।

তবে, বাবা হিসেবে শাকিব খানের ভূমিকা যে তার সন্তানদের জীবনে গুরুত্বপূর্ণ, সেটাই এই দুই ভিডিওতেই স্পষ্টভাবে ফুটে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১০

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১১

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

১২

বেঁচে থাকার জন্য পলিথিনের খুঁপড়িই শেষ ভরসা প্রতিবন্ধী মা-মেয়ের

১৩

নলতায় উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন

১৪

সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

১৫

সরুলিয়ার ছোট কাশিপুরে অভিভাবক সভা

১৬

পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন প্রধানমন্ত্রী

১৭

এমপি গাজী নজরুলের ঘটনায় যা বলছে জামায়াত

১৮

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল

১৯

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

২০
error: Content is protected !!