
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ-মধুসূদনপুর গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান, স্থানীয়দের কাছে তিনি ‘যাদু’ নামে পরিচিত।
শারীরিক প্রতিবন্ধিতা থাকলেও জীবনে চলার পথে হতাশ হননি তিনি। আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমকে সঙ্গী করে সাফল্য পেয়েছেন উন্নত জাতের (জি-৯) কলা চাষে।
রোববার (১৫ জুন) বিকালে তার কলা ক্ষেত পরিদর্শন করেন সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান। এ সময় স্থানীয় কৃষক ও কৃষাণীরাও উপস্থিত ছিলেন। উপস্থিত কৃষি কর্মকর্তা ও অতিথিরা মাসুদুর রহমানের উদ্যোগ ও সফলতা দেখে প্রশংসা করেন এবং তার এমন অনুপ্রেরণামূলক উদ্যোগকে আরো সম্প্রসারণের তাগিদ দেন।
মাসুদুর বলেন, আমি চেয়েছি নিজের পায়ে দাঁড়াতে, সমাজে কিছু করে দেখাতে।
মাসুদুর রহমানের সাফল্যই প্রমাণ করে ইচ্ছা থাকলে প্রতিবন্ধিতা কোনো বাধাই নয়।
মন্তব্য করুন