বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৭ জুন ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সেমিনার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

টিটিসির সভা কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বিসিক শিল্প নগরীর উপব্যবস্থাপক গৌরব দাস, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সরকারী পরিচালক মোস্তফা জামান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক আজিবার রহমান।

বক্তারা নিরাপদ অভিবাসনের গুরুত্ব তুলে ধরে বলেন, দালালের খপ্পরে পড়ে আমাদের দেশের মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে। বিদেশে যাওয়ার আগে অবশ্যই ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করে গেলে স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। এজন্য সরকার নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু সচেতনতার অভাবে মানুষ দালালের খপ্পড়ে পড়ে সর্বশান্ত হচ্ছে।

তারা আরো বলেন, জীবিকার দরকার আছে, কিন্তু জীবিকার জন্য জীবন যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বিদেশ যেতে উৎসাহিত করবো কিন্তু জীবনকে বিপন্ন করে নয়। সঠিক প্রশিক্ষণ নিয়ে সঠিক পথে সুস্থভাবে বিদেশ যেতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে অতিরিক্ত মদ পান, ৪ দিন পর কিশোরের মৃত্যু

১

বসতভিটা নিয়ে বিরোধের জেরে শ্যামনগরে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৩

২

ঘূর্ণিঝড় অর্ণব: মঙ্গলবার রাত থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগ

৩

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

৪

ডি-থ্রি ট্রফির নিলাম: একনজরে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

৫

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

৬

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

৭

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

৮

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

১০

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

১১

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১২

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

১৩

বাংলাদেশে উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

১৫

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

১৬

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১৭

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

১৮

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১৯

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

২০