বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুন ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান পলাশ। তিনি আগামী ১৯ জুন ঢাকা ত্যাগ করবেন এবং ২০-২২ জুন কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ১২তম আন্তর্জাতিক এমএসএস সায়েন্টিফিক মিটিংয়ে অংশগ্রহণ করবেন।

এ উপলক্ষে সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে একটি সরকারি আদেশ জারি হয়েছে।

সম্মেলনটি এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি (APSS) ও অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক অরথোপেডিক সোসাইটি (APPOS)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘১৪তম কমবাইনড কংগ্রেস’ এর একটি গুরুত্বপূর্ণ অংশ।

ডা. মাহমুদুল হাসান পলাশ জানান, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আধুনিক মেরুদণ্ড চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা ও অভিজ্ঞতা অর্জন সম্ভব হবে। আমি স্বপ্ন দেখি, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একটি স্বাধীন ও উন্নত স্পাইন সার্জারি ইউনিট প্রতিষ্ঠার, যাতে এই অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল রোগীরাও নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা পান।

ডা. পলাশ ২০০৬ সালে এমবিবিএস পাস করে বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। ২০১৯ সালে অর্থোপেডিক সার্জারিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে ভারতের তামিলনাড়ু থেকে এও ট্রমা কোর্স এবং আসামের গৌহাটি থেকে এও স্পাইন সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে স্পাইন সার্জারিতে অ্যাডভান্স ট্রেনিং নেন এবং একই বছর গুজরাটের আহমেদাবাদে এনডোস্কোপিক স্পাইন সার্জারির হ্যান্ডস-অন ট্রেনিং করেন।

২০২৪ সালের মে মাসে তিনি সিঙ্গাপুরের বিখ্যাত ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে এও স্পাইন ফেলোশিপ সম্পন্ন করেন এবং সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার এআইএন হসপিটাল থেকে স্পাইন সার্জারিতে ফেলোশিপ লাভ করেন। এছাড়াও তিনি আমেরিকান কলেজ অব সার্জনস (FACS)-এর ফেলো হিসেবে ২০২২ সালে স্বীকৃতি পান।

দেশি-বিদেশি বেশ কিছু স্বনামধন্য মেডিকেল জার্নালে তার গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১০

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১২

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৪

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৫

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

১৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

১৭

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

১৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১৯

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

২০
error: Content is protected !!