বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জুন ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভি’র স্টাফ রিপোর্টার মমতাজ আহমেদ বাপী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আকরামুল ইসলাম, সদস্য কাজী জামাল উদ্দীন মামুন, আব্দুস সামাদ, সরদার আসাদুজ্জামান মধু, নতুন সদস্য অ্যাড. এবিএম সেলিম, মশিউর রহমান ফিরোজ, প্রভাষক আমিনুর রহমান, আবু সাঈদ, তৌফিকুজ্জামান লিটু, রেজাউল ইসলাম বাবলু, মুনসুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে সকল সংবাদকর্মী মিলে প্রেসক্লাবে যাওয়ার সিদ্ধান্ত হলেও সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হকের মাধ্যমে পুলিশ সুপার মনিরুল ইসলাম প্রেসক্লাবের সংকট নিরসনে দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলে কর্মসূচি আগামী ৭ দিনের জন্য স্থগিত করা হয়। তবে, এই সময়ের মধ্যে বিষয়টির সুষ্ঠু সমাধান করা না হলে পরবর্তী সভা ৭দিন পর সাতক্ষীরা প্রেসক্লাবেই অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বক্তারা বলেন, সাতক্ষীরা প্রেসক্লাবকে কতিপয় ভূমিদস্যু অবৈধভাবে দখল করে রাখার পায়তারা চালাচ্ছেন। সাতক্ষীরার সংবাদকর্মীরা সেটি হতে দিতে পারে না। প্রেসক্লাব কখনো রাজনৈতিক প্রতিষ্ঠান হতে পারে না। প্রেসক্লাব সাতক্ষীরার গণমানুষের আশ্রয়স্থল। কিছু অসাংবাদিক যারা বিগত সময়ে জনপ্রতিনিধিদের ম্যানেজ করে প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছিল, গত ৫ আগস্টের পরে ভোল পাল্টিয়ে ফ্যাসিবাদ বিরোধী সেজে আবার প্রেসক্লাব দখলে নিয়েছে।

বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ১৫ বছর ধরে কোন পত্রিকায় সাংবাদিকতা না করে যিনি প্রেসক্লাবের ৫ বারের সাধারণ সম্পাদক হয়েছেন তিনিই এখন ফ্যাসিবাদ বিরোধী পরিচয় দেন। আর তিনিই এখন মূল ধারার সাংবাদিকদের ফ্যাসিস্ট হিসাবে আখ্যায়িত করেন। সাতক্ষীরার ২৪ লক্ষ মানুষের পক্ষে কথা বলার প্রতিষ্ঠানটি এভাবে অসাংবাদিকদের হাতে জিম্মি থাকতে পারে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!