বাংলাদেশ, বুধবার, ০৫ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩১ মে ২০২৩, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে সেতু নির্মাণকালে রাস্তা ধসে নিহত ৩

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরের সদরপুর উপজেলায় সেতু নির্মাণকালে রাস্তা ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই ৩ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন শ্রমিক।

বুধবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাসানচর ইউনিয়নের জমাদ্দার ডাংগী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের কোতয়ালী থানার কবিরপুর এলাকার আফজাল শেখের ছেলে অন্তর শেখ (২২), একই থানার কুজুরদিয়া এলাকার ইসমাইল মীরের ছেলে জুলহাস মীর (২০) ও বাগেরহাটের মোল্লারহাট থানার উদয়পুর উত্তরকান্দি এলাকার আলামিন খাঁ ছেলে জাবেদ খাঁ (২৩)।

আহতরা হলেন- ফরিদপুরের কোতয়ালী থানার কুজুরদিয়া এলাকার মনির খাঁনের ছেলে সুমন খাঁন (২৭), একই থানার শোলাকুন্ডু এলাকার রোকন মীরের ছেলে ওহিদুল ইসলাম (৩০), ঘোড়াদহ এলাকার সিরাজ শেখের ছেলে রাসেল শেখ (২৫) ও একই গ্রামের মৃত খালেক শেখের ছেলে নজরুল ইসলাম (৩০)। আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার।

তিনি বলেন, সদরপুরের জমাদ্দার ডাঙ্গী এলাকায় একটি সেতু নির্মাণ কাজ চলাকালে এর পাশের রাস্তার মাটি লেবারদের ওপর ধসে পড়ে। এসময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এছাড়া আহত হন অপর চার নির্মাণশ্রমিক। আহতদের উদ্ধার করে সদরপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার কাজ চালান। এব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছেও বলে জানান তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

কয়রায় জামায়াতের গণমিছিল

দেবহাটায় বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জামায়াতের সমাবেশ

দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা

জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

১০

আর্জেন্টিনা ম্যাচের নতুন সূচি

১১

কয়রায় ১৪২ প্রাথমিক বিদ্যালয়ের ৮৩টিতেই নেই প্রধান শিক্ষক

১২

রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা: তাসনিম জারা

১৩

২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু

১৪

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ভোমরা ও বেনাপোল বন্দরে বৈদেশিক বাণিজ্য বন্ধ

১৫

বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

১৬

অবশেষে নতুন ঠিকানায় সালাহ

১৭

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

জুলাই গণঅভ্যু্ত্থান দিবস উপলক্ষে সিলভার জুবিলি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা

১৯

আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

২০
error: Content is protected !!